চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেনা অচেনা অর্ণব, স্ট্রিমিংয়ের অপেক্ষায় ভক্তরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

দেশের জনপ্রিয় মিউজিশিয়ান শায়ান চৌধুরী অর্ণব। ২০১৫ সালে হঠাৎ হারিয়ে গিয়েছিলেন ‘খুব ডুব’ অ্যালবাম প্রকাশের পরেই! বছর দুয়েক ধরে গানে আবার নিয়মিত হয়েছেন তিনি। গুণী এই মিউজিশিয়ানকে নিয়ে নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’।

নির্মাণ করেছেন ‘মাইনকা চিপায়’ খ্যাত নির্মাতা আবরার আতহার। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) থেকে ফিল্মটি দেখা যাবে দেশীয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম চরকিতে।

স্ট্রিমিংয়ের ঠিক আগের দিন এল ট্রেলার। ১ মিনিট ৩৭ সেকেন্ডের সেই ট্রেলারে কিছুটা চেনা, কিছুটা অচেনা অর্ণবকে সামনে নিয়ে এলেন আবরার। সিনেমাটি নিয়ে বহুদিন ধরেই অপেক্ষায় আছেন দর্শক শ্রোতা। বিশেষ করে অর্ণব ভক্তরা স্ট্রিমিংয়ের জন্য রীতিমত মুখিয়ে আছে।

Banglabid

সেই আগ্রহ যেন কয়েক গুন বাড়িয়ে দিল ট্রেলারটি। কী আছে ট্রেলারে? ব্যক্তি অর্ণবের অজানা গল্প, মাঝখানে হারিয়ে যাওয়ার গল্প, তার গাওয়া ‘হোক কলরব’ গানটি পশ্চিম বঙ্গের ছাত্রদের আন্দোলনে কীভাবে প্রেরণা হয়ে কাজ করেছে- তার গল্প। অন্তত এমন ইঙ্গিতই আছে ট্রেলার জুড়ে।

নির্মাতা আগেই জানিয়েছেন, ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’ এ থাকবে অর্ণবের গাওয়া জনপ্রিয় ১২টি গানের নতুন সংগীতায়োজন। সেই সঙ্গে জানা যাবে অর্ণবের জীবনের কিছু অজানা গল্প, যা শোনাবেন খোদ অর্ণব ও তার কাছের মানুষেরা।

ঢাকা, মুন্সিগঞ্জ ও কক্সবাজারে সিনেমাটির শুটিং হয়। অর্ণবের সঙ্গে মিউজিক্যাল ফিল্মটিতে দেখা যাবে তার পরিবার ও বন্ধুদের। গানের অংশগুলোয় অর্ণবের সঙ্গে বাজাবেন তার অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস গানের দলের সদস্যরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্ণবআবরার আতহারকণ্ঠশিল্পীমিউজিক্যাল ফিল্মলিড বিনোদনশায়ান চৌধুরী অর্ণবশিল্পী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিতুর কাছে ‘সৌভাগ্য’, বাপ্পী বললেন ‘ক্যারিয়ারের সেরা সিদ্ধান্ত’

পরবর্তী

স্ত্রীকে দিতে হবে জমি, তাহলে চাকরি ফিরে পাবে স্বামী

পরবর্তী

স্ত্রীকে দিতে হবে জমি, তাহলে চাকরি ফিরে পাবে স্বামী

ফাইল ছবি

সিনহা হত্যা মামলার চতুর্থ ধাপের সাক্ষ্যগ্রহণ ২৮ সেপ্টেম্বর

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT