চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়ান্ন মিনিটের আচ্ছন্নতা

রাফি আদনান রাফি আদনান
৬:৪৭ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
মোহন্ত টেলিফিল্মের দৃশ্য

মোহন্ত টেলিফিল্মের দৃশ্য

এক জোড়া জুতা থেকে কাহিনীর শুরু হলো। একজন পায়ে জুতো পরছেন, এমনটা নিশ্চয়ই দেখার কিছু নেই। কিন্তু এখানে স্রোতের বিপরীতে চলে যাবেন আপনি। জুতো পরলো, নদীর পাশের আধাপাকা দোতলা বাড়িটি থেকে একজন বের হচ্ছে। মফস্বলের এদিকটার সাথে শহরের যোগাযোগ রেখেছে যে, তার নাম নদী। নদীর বুকে ঢেউ খেলে যায়, ঢেউয়ের বুকে নৌকা। এই ছিমছাম যোগাযোগ ব্যবস্থার সুবিধাভোগ করতেও পোড় খেতে হয় মাঝে মাঝে। পলিস করা জুতো জোড়া কাদায় আঁটকে গেলেই যতসব ঝামেলা। সরল মন, বক্ররেখার ঢেউয়ে জুতোর কাদা ভাসাতে যেয়ে ভাসিয়ে দেয় জুতোটাকেই!

মোহন্ত টেলিফিল্মের দৃশ্য
মোহন্ত টেলিফিল্মের দৃশ্য

ডিজিটাল এই যুগে ফ্রীল্যান্সার বললে আপনারা অনেক উপরের লেভেলের ধারণা ধারণ করে থাকবেন। কিন্তু ফ্রীল্যান্সার তো শুধু কম্পিউটার আর ইন্টারনেটের মাধ্যমেই হয়না। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার চরম আকাংখায় নানান ধরণের প্রজেক্টে কাজ করে তরুণ মোহন্ত। মোহন্তের জীবনে অনেক কিছুরই অভাব হলেও ভালোবাসার অভাব ছিলোনা। ঢেউয়ে জুতো ভেসে গেলে পরিচিত এক গার্মেন্টসকর্মী মেয়ে ভালোবেসে জুতো কেনার টাকা দেয়। দিনভর কাজ শেষে বাসায় ফিরতে যেয়ে দেখে রূপসী এক মেয়ে পা ঝুলিয়ে বসে আছে, যেন অপেক্ষা করছে। মোহন্তে মোহাচ্ছন্ন হবে বলে।

টেলিফিল্মের একটি দৃশ্য
টেলিফিল্মের একটি দৃশ্য

ক্যামেরাকে তৃতীয় চোখ হিসেবে বিশ্বাস করতে কষ্ট হলে মোহন্তে মোহাচ্ছন্ন হতে হবে। একটা নাটকের কাহিনী চিত্রে শালা- দুলাভাইয়ের বিদ্বেষ শুধুমাত্র দু’ মিনিটের কথোপকথনে বুঝে যাবে অগণিত দর্শক। ‘ এমন দুলাভাই যেন শত্রুরও না থাকে’- বলে যখনই দর্শক গালমন্দ করতে যাবে, ঠিক তখনই মাত্র কয়েক সেকেন্ডে সেই দুলাভাইয়ের আবেগ দেখে আপনি নিজেও আবেগী হয়ে পড়বেন।

Banglabid

মোহন্তের অনেক অফিস। ফুটপাত, উঁচু দালান থেকে শুরু করে নিষিদ্ধ গলিময় মোহন্তের প্রজেক্ট। কিন্তু কখনো চলার পথ সরল থাকেনা, ভালোবাসা, সাহায্য সবই মরিচীকা হয়ে যায় কোনো এক ছোট্টো ভুলের কারণে। চেহারা পাল্টে যায় সবকিছুর। যেই মোহন্তকে ভালোবেসে ঢেউয়ের বুকে প্রেম জেগে উঠতো ক্ষণে ক্ষণে, বাড়ি ফেরার পথে যে দরজা খুলে যেতো মোহন্তের জন্য, আজকাল  তাকে দেখলেই দরজা বন্ধ হয়ে যায়, ঢেউয়ের বুকে প্রেমের পরিবর্তে ভাসতে থাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা।

টেলিফিল্মের পোস্টার
টেলিফিল্মের পোস্টার

অনেক কিছু লেখলেও চুয়ান্ন মিনিট সম্পর্কে লেখা শেষ করা যাবেনা। মেধাবী নির্মাতা নুর ইমরান মিঠু’র রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘ মোহন্ত’ একটি ভিন্ন ধারার কাজ। যেখানে ক্যামেরার প্রতিটি ফোকাস- ডিফোকাসে নতুন গল্প বলবে, চমকে যাবেন আপনি। ক্লোজ শটে প্রেম দেখে রোমান্টিক দর্শকমন ওয়াইড শটে গাছের ফাঁকফোকরে নদী দেখে হতাশ হয়ে যাবেন। যেখানে হাজারটা হতাশাকে দেখায় নদীকে দেখিয়ে, কাছে আসাকে দেখায় জানালার ফাঁকে, দূরে যাওয়াকে দেখায় খোলা দরজার ভেতর থেকে অন্ধকার দেখিয়ে। চুয়ান্ন মিনিটের এই টেলিফিল্মটি দেখতে বসে স্পেসবার চেপে পজ করা যায়না, প্রতিটি সেকেন্ড মনে হয় ‘ তারপর কি হলো?’

শেষটায় যখন দরজা বন্ধ হয়ে যায়, এতক্ষণ ক্যামেরায় দেখা নদীটি যেন বুকে খুঁজে পাই। শূণ্যতা, না পাওয়ার হিসেব কষতে যেয়ে হুহু করে উঠে। কি এক আবেশী সময় কাটিয়ে ফেললাম! আমি চুয়ান্ন মিনিট আচ্ছন্নে ছিলাম, মোহন্তের মোহাচ্ছন্নে!

Reneta

চ্যানেল আই ইউটিউবে ‘মোহন্ত’:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইনূর ইমরান মিঠু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মানুষের লাইফে সবকিছু পরিকল্পনা করে হয় না’

পরবর্তী

‘বসনিয়ার কসাই’ ম্লাডিচের যাবজ্জীবন কারাদণ্ড

পরবর্তী
বসনিয়ার কসাই ম্লাডিচের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বসনিয়ার কসাই’ ম্লাডিচের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশ মিয়ানমার চুক্তি সই

মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সইয়ের সিদ্ধান্ত

সর্বশেষ

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬

নতুন ‘রদ্রির’ খোঁজে ম্যানসিটি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT