স্পোর্টস

চীনে মেসির থিম পার্ক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল তারকা লিওনেল মেসি বার্সেলোনা জার্সিতে উল্লাসে ভরা, দর্শকদের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

খেলোয়াড়ি জীবন থেকে অবসরে গিয়ে কী করবেন লিওনেল মেসি? কোচ হতে পারেন, কোনো ক্লাবের পরিচালক হতে পারেন কিংবা হতে পারেন ব্যবসায়ী। শেষ পেশাটিকে খেলোয়াড় জীবন থেকে বেছে নেয়ার কথা ভাবছেন আর্জেন্টাইন অধিনায়ক। চীনে নিজের নামে একটি থিম পার্ক গড়ে তুলছেন ফুটবল জাদুকর।

প্রায় ৮০হাজার স্কয়ার মিটারের ‘মেসি অ্যাক্সপেরিয়েন্স ওয়ার্ল্ড ’ নামের থিম পার্কটি গড়ে তোলা হচ্ছে চীনের নানজিং শ’তে। পার্ক গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখছে লিও মেসি ম্যানেজমেন্ট। সার্বিক তত্ত্বাবধানে থাকছে মেসির ব্যক্তিগত ব্র্যান্ড, মিডিয়াপ্রো এ্যাক্সিবিশন। আর বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান ফিনিক্স ইউ-আর্ট।

দর্শকদের অন্যরকম এক স্বাদ দেওয়ার কথাই বলেছেন মিডিয়াপ্রোর প্রধান ডেভিড জিরাউ। নব জাগরণের পথে থাকা চীনা ফুটবলে এই থিম পার্ক অন্য এক মাত্রা যোগাবে বলে বিশ্বাস তার।

‘চীনে ফুটবলের সম্ভাবনা দিন দিন বাড়ছে। আর এই পার্কটা গড়ে তোলা হচ্ছে চীনের ফুটবল রাজধানী নানজিংয়ে। আশা করছি বছরে আমরা ৪০-৫০ লাখ দর্শনার্থী পাবো।’

২০২০ সালের মধ্যে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে পার্কটি। নির্মাণে খরচ হবে ১৭০ মিলিয়ন ইউরো।

বিষয়:লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…