চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে গুগলের সার্চ ইঞ্জিন ‘ড্রাগনফ্লাই’ প্রকল্প বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A

চীনে গুগলের সেন্সরড সার্চ ইঞ্জিন চালুর বিতর্কিত ড্রাগনফ্লাই প্রকল্প বাতিল করা হয়েছে বলে তাদের এক কর্মকর্তা জানিয়েছেন। তবে প্রকল্পটি গত বছর বাতিল করা হয়েছে বলে জানানো হলেও তা চালু ছিল বলে গুজব রয়েছে।

গুগলের কর্মকর্তা করন ভাটিয়া যুক্তরাষ্ট্রের সিনেট বিচার বিভাগীয় কমিটির কাছে বলেন, আমরা ‘প্রজেক্ট ড্রাগন’ বাতিল করেছি।

ড্রাগনফ্লাই প্রকল্প যে শেষ হয়েছে সে সম্পর্কে এবারই প্রথমবারের মতো প্রকাশ্যে নিশ্চিত করা হলো বলে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারনেট মিডিয়া বাজফিড জানিয়েছে।

গুগলের একজন মুখপাত্র বাজফিডকে বলেন, এই মুহূর্তে চীনে কোনো সার্চ ইঞ্জিন চালুর পরিকল্পনা গুগলের নেই। এ বিষয়ে কোনো কর্মপরিকল্পনাও তারা শেষ করেননি বলে জানান এই মুখপাত্র।

বিবিসি জানায়, গুগলের এই চীনা সার্চ ইঞ্জিনকে এর আগেই সাবেক এক কর্মকর্তা ‘বিরক্তিকর’ বলে অভিহিত করেছেন। ড্রাগনফ্লাই এর মাধ্যমে চীনা কর্তৃপক্ষ ব্যবহারকারীদের অনলাইন কন্টেন্ট নিয়ন্ত্রণ করাসহ নাগরিকদের আচরণ পর্যবেক্ষণ করতে পারে বলে অনেকেই এর সমালোচনা করেছেন।

২০১৮ সালের শেষের দিকে অনেক চাপ সত্ত্বেও এই সার্চ ইঞ্জিনের কাজ পুরোপুরি বন্ধ করা হয়েছে বলে স্বীকার করে না গুগল।

Reneta

গত ডিসেম্বর গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিশাই যুক্তরাষ্ট্রের সিনেট বিচার বিভাগীয় কমিটিকে বলেন, ড্রাগনফ্লাই নিয়ে ‘সীমিত’ পরিসরে কাজ করা হয়েছিল।

অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘দ্য ইন্টারসেপ্ট’ এর প্রাপ্ত দলিল অনুসারে, ২০১৭ সালে একটি কোম্পানি প্রকল্প হিসেবে ড্রাগনফ্লাই চালু করা হয়। এসব নথিতে বলা হয়, বিবিসি এবং উইকিপিডিয়াসহ অন্যান্য ওয়েবসাইটের সার্চ করা ফলাফল কাজে লাগানোর জন্য গুগুলের প্রকৌশলী চীনের নিয়ন্ত্রণাধীন থেকে এক অর্থে কাজ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগলচীনসার্চ ইঞ্জিন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে টানা চতুর্থ দিন বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT