আন্তর্জাতিক

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়ছে, বহু নিখােঁজ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়ছে, বহু নিখােঁজ

চীনের দক্ষিণাঞ্চলের চংকিং পৌর এলাকার একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ১৩ শ্রমিক নিহত এবং আরও অনেকে নিখোঁজ রয়েছে। তবে ওয়ালস্ট্রিট জার্নালসহ কিছু কিছু মিডিয়ায় মৃতের সংখ্যা ১৫ বলা হচ্ছে। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে এগারোটার সময় বিস্ফোরণ হয়।

খনিটিতে ৩৫জন শ্রমিক ছিলেন। বিস্ফোরণের সময় দুই শ্রমিক বের হয়ে আসতে পারলেও এখনো নিখোঁজ রয়েছে ২০ জনের বেশি।

উদ্ধারকর্মী,দমকল বাহিনী ও নিরাপত্তা বাহিনী খনি ও এর আশপাশে উদ্ধার অভিযান চালাচ্ছে। চংকিংয়ের মেয়র ঘটনাস্থল পরিদর্শন করে প্রযোজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

বিষয়:কয়লা খনি চীন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…