আন্তর্জাতিক

চীনা কর্মকর্তাদের ভিসা নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা ভিসা নিষিদ্ধের ঘোষণা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা ভিসা নিষিদ্ধের ঘোষণা দিচ্ছেন, পেছনে মার্কিন পতাকার পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন নিরাপত্তা আইন প্রয়োগ করে চীনা কর্মকর্তাদের ভিসা দেওয়া বন্ধ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীনা কমিউনিস্ট পার্টির ‘বর্তমান ও সাবেক কর্মকর্তাদের’ বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা জারি করা হবে।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

তিনি বলেন, হংকংয়ের সায়ত্ত্বশাসনকে হুমকির মুখে ফেলা প্রস্তাবিত নিরাপত্তা আইন প্রয়োগ করায় চীনকে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি হিসেবে এই সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত মাসে, মার্কিন প্রেসিডেস্ট ট্রাম্প চীনের পরিকল্পনার প্রতিক্রিয়ায় হংকংয়ের চিকিৎসা বিষয়ে একটি প্রক্রিয়া শুরু করছেন যা ১৯৯৭ সালে ব্রিটেনের হস্তান্তর থেকে হংকংকে বৈশ্বিক আর্থিক কেন্দ্র হিসাবে স্বীকৃতি দিয়েছে।

মার্কিনিদের এই সিদ্ধান্ত নেওয়া ‘ভুল’ হয়েছে উল্লেখ করে তাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত বলে জানিয়েছে চীন।

চীনা পার্লামেন্টে অধিবেশন বসার কয়েকদিন আগে এই ঘটনা ঘটল। রবিবার থেকে শুরু হওয়া পার্লামেন্ট অধিবেশনে ন্যাশনাল পিপল’স কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি নতুন আইন নিয়ে আলোচনা করবে।

ওয়াশিংটনে অবস্থিত চীনা অ্যাম্বেসি বলেছে, ‘আমেরিকার এই ভুল সিদ্ধান্তের জোরালো প্রতিবাদ করছে তারা।’ টুইটারে তারা এক বিবৃতি দিয়ে বলেছে, ‘আমেরিকাকে দ্রুত এই ভুল সংশোধনের আহ্বান করছি আমরা। তারা যেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বন্ধ করে।’

বিষয়:চীনা কমিউনিস্ট পার্টি ভিসা বন্ধ মার্কিন যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…