চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিনিটুকরা মসজিদ: ঘিঞ্জি গলির মাথায় এক টুকরো নান্দনিক শৈলী

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৯:০৫ পূর্বাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

বংশাল রোড দিয়ে কিছুটা পশ্চিম দিকে এগোতেই কসাইটুলির লেনের মুখ। কিন্তু সে গলি এতটাই সরু যে তার মধ্য দিয়ে কোন ধরনের যানবাহন চলাচলের সুযোগ নেই। পায়ে হেঁটে যাওয়াও অনেকটা কষ্টকর। কিন্তু সেই গলির মাথায়ই নান্দনিক এক স্থাপনা। স্থানীয়দের কাছে ‘চিনিটুকরা মসজিদ’ হিসেবে পরিচিত কসাইটুলি লেনের কেপি ঘোষ স্ট্রিটের এ মসজিদটির বয়স শতবর্ষ পেরিয়েছে। কিন্তু নির্মাণ শৈলী এবং নান্দনিকতায় যার জৌলুস কমেনি খুব একটা।

তবে সংস্কাররের পরিবর্তন এর নির্মানকালীন বৈশিষ্ট হারিয়েছে অনেকটাই। ধারন ক্ষমতা বেড়েছে অনেক, লেগেছে আধুনিকতার ছোঁয়াও। দামি বৈদ্যুতিক সরঞ্জাম, এয়ারকন্ডিশনার, আধুনিক ওযুখানাসহ সব ব্যবস্থাই রয়েছে। কিন্তু এর ফলে মসজিদটির প্রকৃত আভিজাত্য এখন অনেকটাই ম্লান।

মসজিদের ভেতরের কারুকাজ

নির্মাণ
বাংলাদেশে এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত ‘ঢাকা কোষ’ অনুসারে মসজিদটি ১৯০৭ সালে নির্মিত হয়। আবদুল বারি নামে এক ব্যবসায়ী এটি নির্মাণ করেন। ১৯৭৯ সালে কারুকার্যে কোন পরিবর্তন না করে মসজিদ সংস্কার করা হয়। পরে মসজিদটির ধারণক্ষমতা বাড়াতে এর পূর্ব ও উত্তর দিকের সম্প্রসারণ করা হয়। মূল মসজিদটি একতলা হলেও বর্ধিত অংশটি তিনতলা। বর্তমানে এটি প্রায় পাঁচ কাঠা জায়গায় অবস্থিত।

শৈলী
মূল মসজিদটির ভবনে সমতল কোন ছাদ নেই। ছাদবিহীন মসজিদের প্রতিটি পিলারের মাথায় রয়েছে গম্বুজ। মূল অংশের ছাদে রয়েছে তিনটি গম্বুজ। তিনটি গম্বুজের মাঝের গম্বুজটি বড় আর দুপাশের দুটির মাঝারি আকারের। এছাড়া চার কোণায় চারটি বুরুজ, চারটির কারুকাজ একই ধরনের। গম্বুজ ও বুরুজগুলোর মাথায় পদ্মফুলের নকশা করা তির রয়েছে। ছাদের চারদিক ঘিরে আছে অনেকগুলো টারেট। এছাড়া ছয়টি ছোট ও দুটি জোড়া পিলারের দুটি গম্বুজ রয়েছে। গম্বুজগুলোর উচ্চতা ৫-১২ ফুট।

‘চিনিটিকরি’ কারুকাজের কারণেই এর নাম চিনিটুকরা
মসজিদটির মূল বৈশিষ্ট্য হল এতে করা ‘চিনিটিকরির কারুকাজ’। এই কারুকাজ মুঘল স্থাপত্য রীতি। মূল ভবনের ভেতরে ও বাইরের দেয়ালসহ সম্পূর্ণ জায়গায় চিনিটিকরি পদ্ধতির মোজাইক দিয়ে নকশা করা হয়েছে। চিনামাটির ভাঙা টুকরা আর রঙিন কাচ দিয়ে গোলাপ ঝাড়, আঙুরের থোকা, ফুলদানির ছবি মসজিদের দেয়ালে-খিলানে ফুটিয়ে তোলা হয়েছে। মসজিদের ভেতরের মিহরাব ও মিহরাবের আশপাশের নকশাগুলি হচ্ছে সবচেয়ে রঙিন ও জমকালো।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মসজিদটি সকাল থেকে রাত সাড়ে দশটা পর্যন্তই জমজমাট থাকে। মুসল্লীরা নামাজ আদায় ছাড়াও বসে জিকির বিভিন্ন আমল করেন, বয়ান শোনেন। তবে কমিটির নিষেধাজ্ঞা থাকায় রাত সাড়ে দশটার পর থেকে মসজিদের কর্মচারী ছাড়া আর কেউ থাকতে পারেন না।

ভেতরের নান্দনিক নকশা
Reneta

যেভাবে পরিচালিত হচ্ছে
মসজিদটির স্থায়ী কর্মচারী হিসেবে এক জন ইমাম, এক জন মুয়াজ্জিন এবং তিনজন খাদেম। তাদের বেতন মসজিদ পরিচালনা কমিটির মাধ্যমেই দেওয়া হয় বলে জানালেন মসজিদটির মুয়াজ্জিন আব্দুল হক।

মসজিদে টাঙানো বোর্ড থেকে জানা যায়, মসজিদটি পরিচালনায় ২১ সদস্যের কমিটি রয়েছে। ইমাজ-মুয়াজ্জিন-খাদেমের বেতনসহ মসজিদ পরিচালনার সমস্ত ব্যয় এই কমিটির মাধ্যমেই নির্বাহ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকার পুরনো মসজিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT