চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আধুনিক চাকচিক্যে ঐতিহ্য হারানো চক মসজিদ

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৮:২১ পূর্বাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

মসজিদের কলেবর বেড়েছে অনেক। পবিত্র জুম্মার দিনে, বা ওয়াক্তের নামাজেও মুসল্লীদের উপচে পড়া ভিড় এখনও চোখে পড়ার মত। দামি কার্পেট, এয়ারকন্ডিশনারসহ আধুনিক সব সুযোগ-সুবিধায় পরিপূর্ণ। কিন্তু নেই কেবল সেই ঐতিহ্যের ছাপ।

যে মসজিদটি নির্মানের মধ্য দিয়ে চকবাজারের উদ্বোধন করেছিলেন মুঘল সুবাদার শাহেস্তা খান, যে মসজিদটি উঁচু প্লাটফর্মের ওপর তৈরি দেশের প্রাচীনতম স্থাপনা; সচেতনার অভাবে এমন অমূল্য ঐতিহ্য আজ পরিণত হয়েছে সাধারণ এক স্থাপনায়। মুঘল রীতি এবং এবং স্থাপত্য শৈলীর সামান্যতম চিহ্নও আর চোখে পড়ে না। এর চেয়ে অনেক পড়ে নির্মিত অনেক মসজিদকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করলেও; সে তালিকায় যোগ হবার যোগ্যতা হারিয়েছে ঢাকার আদি এ নিদর্শনটি।

চক মসজিদের ভেতরের দৃশ্য

ইতিহাসবেত্তা এবং ঢাকা নিয়ে গবেষকদের মতে ১৬৭৬ সালে সুবাদার শায়েস্তা খান চকবাজারের পশ্চিম প্রান্তে এই মসজিদ নির্মাণের মধ্য দিয়েই চকবাজারের উদ্বোধন করেছিলেন। মসজিদটির আদি গড়নে ছিল তিনটি গম্বুজ।এই মসজিদের দেয়াল ছিল মোগল রীতি অনুযায়ী পুরু। প্রবেশ দরোজার খিলানগুলো ছিল চওড়া আর প্রশস্ত। এই ধরনের রীতি প্রচলিত ছিল আওরঙ্গাবাদ ও আহমদ নগরে।  মসজিদের ভিতরকার নকশা তিনটি বে’তে বিভক্ত ছিল, যার মাঝখানের বে ছিল বর্গাকার, কিন্তু দুপাশের বে ছিল আয়তাকার। তিনটি বে’র উপরেই গম্বুজ দিয়ে আচ্ছাদিত ছিল, মাঝখানের গম্বুজটি ছিল তুলনামূলক বড় আকৃতির।কিন্তু বিভিন্ন সময়ে সংস্কারকারের ফলে বর্তমানে এর আদি সে রূপটি আর দেখা যায় না।  তবে একটি মাত্র জিনিস আগের মতই রয়েছে। সেটি হচ্ছে অষ্টকোণাকৃতির কেন্দ্রীয় মেহরাবটি, যাতে সংস্কারের পরেও নির্মানকালীন বৈশিষ্ট্য ধরে রাখা হয়েছে।

মসজিদের সামনের অংশ

শায়েস্তা খান চকবাজারের পশ্চিম প্রান্তে মসজিদটি নির্মান করেছিলেন। এরপর মসজিদকে ঘিরে বাজার সম্প্রসারিত হওয়ায় এখন মসজিদটি চকবাজারের কেন্দ্রস্থলে বলে মনে হবে। বর্তমানে মসজিদটির উত্তর দেয়াল ভেঙ্গে সম্প্রসারণ করা হয়েছে। আর পূর্বদিকের বাড়তি অংশে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন। এই তিনগম্বুজ বিশিষ্ট মসজিদটির গম্বুজ ভেঙে আরেকটি তলা নির্মাণ করা হয়েছে। এই দ্বিতল ছাদের ওপর নতুন তিনটি গম্বুজ নির্মাণ করা হয়েছে। যদিও এখন আগের বৈশিষ্ট্য নেই তবুও এককালে শায়েস্তা খান একজন খ্যাতিমান নির্মাতা হিসেবেও পরিচিত ছিলেন। তিনি দক্ষিণ ভারতীয় রীতি এ দেশে জনপ্রিয় করে তোলেন। মোগল মসজিদগুলো সাধারণত মাটি থেকে উঁচু প্লাটফরমের ওপর তৈরি করা হতো। চক মসজিদটির প্লাটফর্ম ছিল মাটি থেকে দশফুট উঁচুতে। আদিতে মসজিদটির দৈর্ঘ্য ছিল ৫০ ফুট আর প্রস্থ ২৬ ফুট।

বর্ধিত করা হচ্ছে আরও

মসজিদটির তত্ত্বাবধায়ক মো. ইয়ার হোসেন মসজিদে বসে আলাপকালে চ্যানেল আই অনলাইনের কাছে তুলে ধরছিলেন মসজিদটির সাম্প্রতিক কর্মকাণ্ড।তিন বলেন প্রতি ওয়াক্তের নামাজে মসজিদটিতে প্রচুর মুসল্লীর সমাগম ঘটে। এটি পরিচালনা করছে ম্যানেজিং কমিটি। মসজিদের একাধিক ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সুইপারসহ সবার বেতন কমিটির মাধ্যমেই নির্বাহ করা হয়।তাছাড়া মসজিদের নিচে যে মার্কেট রয়েছে সেখান থেকেও মসজিদের আয় আসে।

মুসল্লীদের চাপে মসজিদটি পশ্চিম দিকে আরও সম্প্রসারণ করা হচ্ছে বলে জানান মসজিদের তত্ত্বাবধায়ক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকার পুরনো মসজিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT