চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিত্তাকর্ষক অ্যাশেজে বিতর্কের মেঘ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি অ্যাশেজে যতই ধুন্ধুমার লড়াই হোক, বর্ণবিদ্বেষমূলক ঘটনার অভিযোগে ঘুম উড়ে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের।

ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিন এক সমর্থককে স্টেডিয়াম থেকে বের করে দেয়া হয়। তার বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছিল।

গ্যালারি থেকে শুধু মন্তব্যই নয়, জফরা আর্চারকে নিয়ে বেশ কিছু দর্শক গানও করছিলেন। যে গানে বর্ণবৈষম্যমূলক উস্কানি ছিল বলে অভিযোগ উঠেছে। পুরো ব্যাপারটায় যে ইসিবি কর্মকর্তারা চিন্তিত, সেটা তারা স্বীকারও করে নিয়েছেন।

এক বিবৃতিতে ইসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘অ্যাশেজের চতুর্থ টেস্টে ওল্ড ট্রাফোর্ডে বেশ কিছু সমর্থকদের অসামাজিক কার্যকলাপের কথা ইসিবির কানে এসেছে। ব্যাপারটা যথেষ্ট বিরক্তিকর।’

যদিও ইসিবির পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে, তারা বর্ণবিদ্বেষ সংক্রান্ত ইস্যু কোনোভাবে বরদাস্ত করবেন না। শুধু তাই নয়। দর্শকদের স্বাচ্ছন্দ্যের ব্যাপারেও আশ্বাস দিয়েছে ইসিবি।

সম্প্রতি ইংল্যান্ড ফুটবলও জেরবার এই বর্ণর্বিদ্বেষের ইস্যুতে। ম্যানচেস্টার সিটির রাহিম স্টার্লিং, ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস র‍্যাশফোর্ডও এই ইস্যুতে মুখ খুলেছিলেন।

Reneta

অবশ্য শুধু বর্ণবিদ্বেষের ঘটনাতেই ইংল্যান্ডে অ্যাশেজে সমস্যার শেষ নয়। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ‘চিটার’ বলার ঘটনা চলছে বিশ্বকাপের সময় থেকে। স্যান্ডপেপার দিয়ে স্মিথ-ওয়ার্নারকে বল টেম্পারিংকাণ্ডের জন্য কটাক্ষ করতেও দেখা গেছে দর্শকদের।

ম্যানচেস্টার টেস্টের সময়ই ওয়ার্নারকে ‘চিটার’ বলতে দেখা গেছে এক দর্শককে। ওয়ার্নার অবশ্য বিষয়টাকে মজার ছলেই নিয়েছিলেন। সেই ভিডিও ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সব মিলিয়ে অ্যাশেজ যতটা চিত্তাকর্ষক হচ্ছে, ততটাই বিতর্কিতও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৯অ্যাশেজ-২০১৯/২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বন্যাকবলিত এলাকায় খাবার ও নিরাপদ পানির সংকট

জুলাই ১৩, ২০২৬

এখন পর্যন্ত দেশের অর্থনৈতিক উন্নয়নে সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

দুর্যোগে রাজনীতি নয়, প্রয়োজন মানবতা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT