চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নত চিকিৎসার জন্য সিদ্দিকুরকে চেন্নাই নেয়া হচ্ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৬ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A
সিদ্দিকুর রহমান

রাজধানীর শাহবাগে পুলিশের ছোঁড়া টিয়ার শেলের আঘাতে চোখ হারাতে বসা সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার ভারতের চেন্নাইয়ে নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ভারতে যাওয়ার জন্য রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

সিদ্দিকুরের সঙ্গে তার বড় ভাই নায়েব আলীও চেন্নাই যাচ্ছেন। তিনি জানান, বেলা একটায় তাদের ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। এজন্য আগে-ভাগেই তারা বিমানবন্দরে এসে প্রস্তুতি সম্পন্ন করেছেন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে সিদ্দিকুরের চিকিৎসা করা হবে।

সফল চিকিৎসা শেষে দেশে ফিরে যেন সবাইকে আবার দেখতে পান এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন সিদ্দিকুর রহমান।

এই ঘটনায় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানান ওবায়দুল কাদের। ঘটনায় কোন পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

Reneta

এরপর গত সোমবার দুপুরে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিকুরকে দেখতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকারি খরচে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে পাঠানো হবে বলে আশ্বাস দেন। তারই ধারাবাহিকতায় চেন্নাই যাচ্ছেন সিদ্দিকুর।

গত ২০ জুলাই বৃহস্পতিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজ ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন।

এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় শিক্ষার্থীদের লাঠিপেটা করা হয়। ওই দিন পুলিশের টিয়ার শেলে চোখে গুরুতর আঘাত পান তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাবি অধিভুক্ত কলেজসিদ্দিকুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT