চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চায়ের প্যাকেটে দেশে আসছে নতুন মাদক ‘খাত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

দেশজুড়ে মাদক বিরোধী অভিযানের মধ্যে নতুন ধরনের এক মাদকের চালান আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস (এনপিএস) বা খাত নামে নতুন মাদকদ্রব্য চায়ের প্যাকেটে করে আনা হচ্ছিলো ঢাকায়।

এনপিএস অনেকটা চায়ের পাতার মতো দেখতে। পানির সঙ্গে মিশিয়ে তরল করে এটি সেবন করা হয়। সেবনের পর মানবদেহে অনেকটা ইয়াবার মতোই এক ধরনের উত্তেজনার সৃষ্টি করে। এক ধরনের গাছ থেকে এনপিএস তৈরি করা হয়।

শুক্রবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় চারশো কেজি নতুন এই মাদকের চালান জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) খোরশিদ আলম বলেন, এনপিএস’র চালানটি কয়েক দিন আগে ইথিওপিয়া থেকে ঢাকায় আনা হয়েছে। শুক্রবার বিকেলে বিমানবন্দরের কার্গো এলাকা থেকে মাদকের এ চালানটি জব্দ করা হয়।

ইথিওপিয়া থেকে জাহিদ মোহাম্মদ ইউসুফ নামে এক ব্যক্তি চালানটি পাঠান। আর্ন্তজাতিক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এ চালানটি আটকে সহায়তা করে।

ঢাকার শান্তিনগরের নওহিন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের ঠিকানায় চালানটি আসে। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নিজামকে গ্রেপ্তার করেছে ডিএনসি।

Reneta

আফ্রিকার দেশ ইথিওপিয়া থেকে কয়েকটি রুটে ঘুরে চালানটি পার্সেলের মাধ্যমে বাংলাদেশে আসে। এর গন্তব্য ছিল ভারত। অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশে অপ্রচলিত মাদক ‘খাত’ মূলত ইয়াবার কাঁচামাল এমফিটামিনের মতোই মাদকদ্রব্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াবাখাতমাদকলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT