বিনোদন

চাষবাসেই মন সালমানের!

সালমান কৃষি কাজে ব্যস্ত, ধান ক্ষেতের মধ্যে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান ধান ক্ষেতের মধ্যে কৃষি কাজ করছেন, কৃষি জীবনের প্রতি তার আগ্রহ প্রকাশ পাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনার এই সংকটকালে কদিন আগেই মুম্বাইয়ের প্যানভেলের খামারবাড়িতে বলিউড সুপারস্টার সালমান খানকে দেখা গিয়েছিল ধানের চারা রোপণ করতে। তবে এবার তাকে দেখা গেল ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে।

মূলত করোনার কারণে গেল মার্চের মাসের শুরু থেকেই মুম্বাইয়ের প্যানভেলের খামারবাড়িতে অবস্থান করছেন সালমান খান। দীর্ঘ এই সময়ে খামারবাড়িতে নানান কাজ করে সময় কাটিয়েছেন তিনি। রবিবার গভীর রাতে তারই একটি ভিডিও ভাইরাল হয়েছে। বর্তমানে যেটি সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, পানিভরা জমিতে একজন সহকারীকে নিয়ে ট্রাক্টর চালাচ্ছেন সালমান। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ফার্মিং।

এর আগে ইনস্টাগ্রামে ধানের চারা রোপনের একটি ছবি পোস্ট করেন সালমান খান। যার ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘প্রতিটি দানায় লেখা থাকে এটি কার খাবার। সৈনিকদের জয়! কৃষকের জয়!’

অন্য এক ছবিতে কর্দমাক্ত অবস্থায় দেখা যায় সালমানকে। যেন সারাদিনের কৃষিকাজ শেষে ক্লান্ত শরীরের বিশ্রাম নিচ্ছেন। ছবিটির ক্যাপশনে লিখেছিলেন, ‘সকল কৃষকের প্রতি শ্রদ্ধা।’

 

বিষয়:করোনাভাইরাস সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…