চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালের বাজার অস্থির হয়ে ওঠার কারণ কী?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:২৫ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২০
সম্পাদকীয়
A A
চালের বাজার-মনিটরিং কমিটি

বাজারে চালের পর্যাপ্ত মজুদ থাকার পরও বাড়ছে চালের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিপ্রতি বেড়েছে ৩ থেকে ৪ টাকা। আর এক মাসের ব্যবধানে বেড়েছে ৫ থেকে ৬ টাকা।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে চালের বাজার অস্থির হওয়ার এমন তথ্য জানা যায়। তবে চালের দাম বৃদ্ধির জন্য পাইকার ও খুচরা বিক্রেতারা দায়ী করছেন মিল মালিকদের। তারা বলছেন, মিল মালিকরা দাম বাড়ালে তাদেরও বাড়াতে হয়। দাম ওঠানামা নির্ভর করে মিল মালিকদের মর্জির ওপর। তারা কারসাজি করে দাম বাড়ান।

অন্যদিকে মিল মালিকরা বলছেন, কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করার জন্য মাঝেমধ্যে ২/১ টাকা দাম বাড়ে। এছাড়া দাম একেবারে কমে গেলে ব্যবসায়ীরা চোরাই পথে চাল রপ্তানি করে দিতে পারে। এসব কারণে দাম বাড়তে পারে।

পাইকার ও খুচরা বিক্রেতা এবং মিল মালিকরা পরস্পরকে দোষারোপ করলেও সাধারণ মানুষ ঠিকই বাড়তি দাম পরিশোধে বাধ্য হচ্ছে। এ বিষয়ে তেমন কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। এর আগে পেঁয়াজের দাম অকল্পনীয় পর্যায়ে গেলেও বাজার নিয়ন্ত্রণে শুরুতে কোনো তৎপরতা ছিল না বললেই চলে। এখন চালের বাজারও যেন সেভাবে অস্থিরতার দিকে যেতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ দিনের ব্যবধানে ৩ দফায় বেড়েছে মিনিকেট চালের দাম। প্রতি ৫০ কেজির বস্তায় বেড়েছে প্রায় ২শ’ টাকা। আর খুচরা বাজারে দাম বেড়েছে প্রায় ৪ থেকে ৫ টাকা। এছাড়া অন্যান্য চালের দামও মানভেদে প্রতিবস্তায় বেড়েছে প্রায় ১শ’ থেকে দেড়শ টাকা। ব্যবসায়ীরা বলছেন, বোরো ধান উঠার আগে এই দাম কমার সম্ভাবনা কম। এমনকি সরকারি বিপণন সংস্থা টিসিবির বাজার দরের তালিকায়ও দেখা গেছে, চালের দাম বাড়ছে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এটা ঠিক যে চালের দাম কম থাকলে অনেক সময় কৃষক ন্যায্য দাম পায় না। গত বছর ন্যায্য দাম না পাওয়ার অভিযোগে কৃষকের ধান পুড়িয়ে ফেলার নজিরও দেখা গেছে। তবে এখন চালের বাড়তি দামে কৃষক আদৌ লাভবান হচ্ছে কিনা সে বিষয়ে সন্দেহের অবকাশ রয়েছে। কারণ, কখনো কখনো মিল মালিকেরা চালের দাম কৌশলে পুরোপুরি নিয়ন্ত্রণ করে। এজন্য দাম বেড়ে যায় বলে অভিযোগ আছে। বিষয়গুলো সংশ্লিষ্টদের নজরদারিতে রাখতে হবে।

Reneta

কৃষক এবং ভোক্তার লাভবান হওয়ার বদলে মধ্যস্বত্বভোগীরা যেন কোনোমতেই কারসাজির মাধ্যমে চালের বাজার অস্থির করে তুলতে না পারে তা নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চালচালের দামচালের বাজারসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT