চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালচোর চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২০
- সেমি লিড, জনপদ, ভোলা
A A
চাল চুরির সংবাদ করায় হামলার শিকার সাংবাদিক

চাল চুরির সংবাদ করায় হামলার শিকার সাংবাদিক

ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় বড় মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের চাল চুরির বিরুদ্ধে সংবাদ করায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

ওই চেয়ারম্যান ও তার ছেলে নাবিল হায়দার সাংবাদিক সাগর চৌধুরীকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে অস্ত্র দিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টাসহ তাকে বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় চেয়ারম্যানের ছেলে নাবিল হায়দারকে গ্রেপ্তার করা হয়েছে বলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে জানান: বুধবার দুপুর ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, চাল চুরির সংবাদ করায় জসিম হায়দার ও নাবিল হায়দার এ নিজেদের বক্তব্য জানাতে সাংবাদিক সাগর চৌধুরীকে ডেকে নিয়ে মোবাইল চুরির অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে মারধর করেন। পরে ওই ভিডিও তীব্র সমালোচনাসহ ভাইরাল হয়ে যায়।

চেয়ারম্যানের চাল চুরির সংবাদের জেরে মারধরের শিকার ওই সাংবাদিক এখন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেখানে নাক-কান-গলা ও চোখের চিকিৎসক না থাকায় চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেছেন তিনি।

হামলার শিকার সাংবাদিক সাগর চৌধুরী বলেন: করোনার সাধারণ ছুটির আগে আমি বাড়িতে আসি। এরপর শুনতে পাই স্থানীয় জেলেদের জন্য সরকারি বরাদ্দের চাল অনেক কম করে দেওয়া হচ্ছে। এমনকি ইউনিয়ন পরিষদ থেকে চাল অন্যত্র সরিয়ে নিতে দেখার পর বিষয়টি আমি সংবাদ করি। এরই অংশ হিসেবে বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসারকে জানাই। তিনি হয়তো চেয়ারম্যানকে এ বিষয়ে শোকজ করে থাকতে পারেন।

Reneta

‘এরপর থেকেই ওই চেয়ারম্যান ও তার ছেলে আমাকে ফোন দিয়ে হুমকি দিতে থাকে। একপর্যায়ে সংবাদের বিষয়ে তারা নিজেদের বক্তব্য জানাবেন বলে জানান। এজন্য আমাকে তাদের সঙ্গে দেখা করতে বলেন। আমি তাদের সাথে দেখা করতে বোরহানউদ্দিন রাজমনি সিনেমা হলের কাছে গেলে চেয়ারম্যান ও তার ছেলে অস্ত্র দিয়ে আমাকে অস্ত্র দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মারধর করতে থাকেন। চোখ উপড়ে ফেলারও চেষ্টা করে তারা। পরে সেখানে মানুষজন জড়ো হয়ে গেলে আমার বিরুদ্ধে মোবাইল চুরির অপবাদ দেয়’, বলেন হামলার শিকার সাংবাদিক।

তিনি জানান: করোনার সাধারণ ছুটিতে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা বরিশাল যেতে পারছি না এ মুহূর্তে। এখানে নাক-কান-গলা ও চোখের চিকিৎসক নেই। এজন্য যথাযথ চিকিৎসা পাচ্ছি না। ডান কানে আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে। চোখেও মারাত্মক জখম করেছে তারা।

বোরহানউদ্দিন থানার ওসি জানান: মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনায় আমরা লিখিত অভিযোগ পাই। এরপর থেকেই নাবিল হায়দারসহ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে নাবিল হায়দারকে বুধবার দুপুর একটার দিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের বক্তব্য জানতে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাংবাদিকের ওপর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরাকে নেওয়া হবে খামেনির মরদেহ, বৃহস্পতিবার মাশহাদে দাফন

জুলাই ৬, ২০২৬

গোপালগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণ: ধর্ষকসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশি সিনেমার নিবেদনে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ নির্মাতা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে ‘গ্রহাণু ২০১৬ এইচও ৩’-এ পৌঁছেছে চীনের থিয়ানওয়েন-২

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT