চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডিজাবের নিন্দা ও উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
ডিজাবের নিন্দা ও উদ্বেগের জন্য সাংবাদিকদের সমাবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পেশাগত দায়িত্ব পালনের সময় আদালতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ডিজাব নির্বাহী কমিটি এক বিবৃতিতে ওই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে ডিজাবের সদস্য সাংবাদিক মুক্তাদির রশীদ রোমিওসহ আরও একাধিক গণমাধ্যমকর্মী আইনজীবীদের একাংশের হামলা ও হেনস্থার শিকার হন।

এ ঘটনায় সাংবাদিক সমাজে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে ডিজাব সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহ বলেন, ‘‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনা দিন দিন বেড়েই চলেছে, যা মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার জন্য সরাসরি হুমকি। আদালত প্রাঙ্গণে অতীতেও একাধিকবার সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেসব ঘটনার সুষ্ঠু বিচার হয়নি। যদি আগের হামলাগুলোর বিচার হতো, তবে আজ মুক্তাদির রশীদের মতো আরেকজন সাংবাদিককে আদালতের মতো নিরাপদ স্থানে এভাবে নির্যাতনের শিকার হতে হতো না।’’

ডিজাব নেতারা আরও বলেন, আদালত এমন একটি স্থান যেখানে ন্যায়বিচারের আশ্রয় পাওয়া যায়। সেখানে গণমাধ্যমকর্মীদের হেনস্তা ও আক্রমণ শুধু সাংবাদিক সমাজকেই নয়, সামগ্রিক বিচারব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করে। এ ধরনের ঘটনা গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতার জন্য অত্যন্ত অশনিসংকেত।

Reneta

ডিজাবের পক্ষ থেকে দাবি জানানো হয়:
১. ঘটনার ভিডিও ফুটেজ দেখে দোষীদের দ্রুত শনাক্ত করতে হবে।
২. হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৩. সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও আন্তরিক ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ডিজাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নেবে এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশতীব্র নিন্দাসাংবাদিকের ওপর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT