চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার স্পিনার খেলাচ্ছে বাংলাদেশ, নেই কোনো পেসার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৬ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে টসে হেরে আগে বোলিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দলকে শুরুতে ফিল্ডিংয়ে পাঠানোর সিদ্ধান্ত দেন এই ম্যাচেই নেতৃত্বে অভিষিক্ত রশিদ খান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চার স্পিনারে একাদশ সাজিয়ে নেমেছে বাংলাদেশ। নেই কোনো পেসার। সাকিবের সঙ্গে স্পিন সামলাবেন মিরাজ, নাঈম ও তাইজুল।

নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল নেই। নবীন সাদমান ইসলামের সঙ্গে ইনিংস শুরুর দায়িত্ব পেয়েছেন সৌম্য সরকার। তিনে টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক আছেন। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরা সামলাবেন মিডলঅর্ডারের ভার।

দীর্ঘদিন পর দলে ফিরেই একাদশে জায়গা মিলেছে মোসাদ্দেক হোসেন সৈকতের। আছেন লিটন দাস ও স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাকিব-মিরাজের সঙ্গে স্পেশালিস্ট স্পিনার আছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

ম্যাচে সফরকারীদের নেতৃত্ব দিচ্ছেন রশিদ খান। টেস্ট নেতৃত্বে অভিষেক হল এ স্পিনারের। সাকিবের সঙ্গে টস করতে নেমেই তিনি গড়ে ফেলেছেন একটি বিশ্বরেকর্ড। ইতিহাসে সবচেয়ে কম বয়সে টেস্টে নেতৃত্ব দেয়ার রেকর্ড।

বৃহস্পতিবার রশিদের বয়স ২০ বছর ৩৫০ দিন। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেয়ার রেকর্ডটি তিনি কাড়লেন টটেন্ডা টাইবুর থেকে। জিম্বাবুয়ে তারকা ২০০৪ সালে হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে দলকে নেতৃত্ব দিতে নেমেছিলেন ২০ বছর ৩৫৮ দিনে বয়সে।

Reneta

রশিদ যার সাথে টস করতে নেমেছিলেন, সেই সাকিবের দখলে বাংলাদেশের সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়কত্বের রেকর্ড। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফী বিন মোর্ত্তজার চোটে হুট করেই নেতৃত্ব পাওয়া সাকিবের প্রথমবার টেস্টে টস করতে নামার সময় বয়স ছিল ২২ বছর ১১৫ দিন।

বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রশিদলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT