চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার রোহিঙ্গার লাশ উদ্ধার, বিজিবি হেফাজতে অর্ধশতাধিক

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১২:৩১ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সমুদ্রসৈকত এলাকা থেকে চার রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।

বুধবার সকালে লাশগুলো উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুইজন নারী ও দুইজন শিশু। গত রাতে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবির ঘটনায় ঘটে।

একই পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ভোররাত সাড়ে পাঁচটা পর্যন্ত ৭৫ রোহিঙ্গাকে আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

Banglabid

সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল আমিন বলেন,  রাতে যেকোন সময়ে নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। সকালে খবর পেয়ে স্থানীয় লোকজন শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মাঝেরপাড়া সৈকত থেকে চারজনের লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, নৌকাটিতে অন্তত ১৫-২০জন লোকজন থাকতে পারে। অন্যদের ভাগ্যে কি ঘটেছে তার কিছুই বলা যাচ্ছে না। লাশ পাওয়ার বিষয়টি স্থানীয় বিজিবি ও পুলিশকে অবহিত করা হয়েছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেন, স্থানীয়দের উদ্ধার করা চারজনের লাশসহ ৭৫ জন রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যেকোনো সময় মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুম্বাইয়ের বন্যায় টুইটারে সরব তারকারা

পরবর্তী

নতুন বন্ধুত্বে কাজল-গৌরী

পরবর্তী
কাজল-গৌরী

নতুন বন্ধুত্বে কাজল-গৌরী

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে উদযাপন করছে, অস্ট্রেলিয়া বাংলাদেশ চিনে নাও. Channel i News - চ্যানেল আই নিউজ

ও অস্ট্রেলিয়া বাংলাদেশ চিনে নাও

সর্বশেষ

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬

নতুন ‘রদ্রির’ খোঁজে ম্যানসিটি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT