চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

 চার চিরকুট কিংবা ‘আমার গান’-এ অভিষেক

হাসান আহমেদহাসান আহমেদ
৮:৩৯ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৮
বিনোদন
A A

‘আহারে জীবন’ কিংবা ‘মন সুন্দর যার’, ‘কানামাছি মিথ্যা’ অথবা ‘প্রাণের শহর’। শব্দে সুরে নতুন কিছু, কোটি মন হয় লুট। অল্প সময়েই বড় আপন। চিরচেনা চিরকুট। স্বাধীনতার মাসে প্রথম ১১ দিনে নানা ঘরানার আয়োজকদের আয়োজনে করছে চার কনসার্ট। আর অভিষেক ঘটছে চ্যানেল আইয়ের জনপ্রিয় লাইভ সংগীতের আয়োজন ‘আমার গান’ এ।

২, ৩, ৭, ৮ এবং ১১ মার্চ। এই হচ্ছে কনসার্ট এবং আমার গান’ অভিষেক এর তারিখ নামা। শহীদ সার্জেন্ট জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন’র প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে ৭১-এ পতাকা উত্তোলনের দিন ২ মার্চ। এতে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের উদ্বোধনে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন র‌্যাব ডিজি বেনজির আহমেদ।  এ অনুষ্ঠানে সন্ধ্যা ৭টায় গান করবে চিরকুট।

৩ মার্চ হোটেল রেডিসনে রাধুনী কীর্তমতি গ্র্যান্ড ফিনালেতে পারফর্ম করবে দলটি। বেলা ৪টায়। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে কয়েক বছরের ধারাবাহিকতায় আয়োজিত হবে ‘জয় বাংলা কনসার্ট’। এতে রাত ৯টায় গাইবে গানের দল চিরকুট। ৮ মার্চ সারা বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব নারী দিবস। ধানমন্ডি রবীন্দ্র সরোবরে বেলা ৪টায় গানে গানে নারী দিবস উদযাপন করবে চিরকুট।

১১ ফেব্রুয়ারি প্রথমবারের মত চ্যানেল আইয়ের জনপ্রিয় লাইভ সংগীতের অনুষ্ঠান ‘আমার গান’-এ গাইবে চিরকুট। বেলা ২টা থেকে ৫ পর্যন্ত তিন ঘন্টা গাইবে চিরকুট। নিজেদের সব গান। সরাসরি। এ প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে চিরকুট প্রধান শারমীন সুলতানা সুমি বলেন, প্রতিটা প্ল্যাটফর্ম দারুন প্রেস্টিজিয়াস। এসব প্ল্যাটফর্মে গান করাটা চিরকুটের দুর্দান্ত প্রাপ্তি। চ্যানেল আইয়ের ‘আমার গান’ অনুষ্ঠানে প্রথম যাচ্ছি। এ অনুভূতিতা ভীষণ আনন্দের।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিরকুট
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT