চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার উপাচার্য নিয়ে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ কমিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A

চার বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং ১১ বিশ্ববিদ্যালয় শিক্ষককে নিয়ে শিক্ষা ও মানবসম্পদ কমিটি করতে যাচ্ছে আওয়ামী লীগ। গতকাল ৪৯ সদস্যের এ তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে: এটা খসড়া তালিকা; এখনও চূড়ান্ত হয়নি।

প্রকাশিত  এ তালিকার নিচে কমিটির আহ্বায়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক ও সদস্যসচিব আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহারের সই রয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেছে: এর আগে আমরা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি করেছি। এখন শিক্ষা ও মানবসম্পদ কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি। তবে, সেটা এখন পর্যন্ত খসড়া পর্যায়ে আছে। অধিকতর পর্যালোচনা করার পরই এটি চূড়ান্ত করা হবে।

কমিটির চার উপাচার্যর মধ্যে রয়েছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান খান। তারা সকলেই সদস্য পদে রয়েছেন।

কমিটিতে রয়েছেন আরও ১১ জন বিশ্ববিদ্যালয় শিক্ষক। এর মধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারজন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক রয়েছেন।

আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ কমিটির খসড়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআওয়ামী লীগ কমিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT