চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে আবারও আন্দোলন

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৩:৩৭ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের নেতাকর্মীরা।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে তারা এ সমাবেশ ও অবস্থান কর্মসূচির আয়োজন করে।

আন্দোলনের মুখপাত্র ইমতিয়াজ হোসেন বলেন: দশম জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পরপর তিনবার সুপারিশের পরও কেন সরকার এটিকে উপেক্ষা করছেন? যে সরকার জনগণের পক্ষেই কাজ করেন, তারা কেন ২৮ লাখ তরুণ ছাত্র সমাজের এই গণদাবি অবহেলা করছেন? আমরা শান্তিপূর্ণভাবে গত সাত বছর ধরে এই আন্দোলন করে আসছি, তাই আবারো বলতে চাই দ্রুত সময়ের মধ্যে এই দাবিকে মেনে নেন এবং ৩৫ বছর বাস্তবায়ন করে দিন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংগঠনটির আরেক সিনিয়র নেতা এম এ আলী বলেন: আমরা দীর্ঘ ৭ বছর ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর বাস্তবায়ন করার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছি। দ্রুত সময়ে ৩৫ বাস্তবায়ন করে আমাদের বাঁচার সুযোগ করে দিন।

এ সময় সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে ঢাকাসহ সারাদেশের জেলা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চাকরিতে বয়স ৩৫ প্রত্যাশী শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

Reneta

২০১২ সাল থেকে চলছে তাদের এই আন্দোলন। একাধিকবার বিভিন্ন মহল থেকে বয়স বাড়ানোর কথা বললেও তা বাস্তবায়নের মুখ দেখেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাকরিচাকরি প্রার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণবিরোধী সরকারের পতন নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

পরবর্তী

সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া শহর হেরাক্লিয়ন

পরবর্তী

সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া শহর হেরাক্লিয়ন

জেফ বেজোস-বিবাহ বিচ্ছেদ

অবশেষে ৩৮ বিলিয়নে বিবাহ বিচ্ছেদে রফা

সর্বশেষ

‘আন্দোলন করে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না’

জুলাই ২০, ২০২৬

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT