চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাইনিজ তাইপের বিপক্ষে নেই মারিয়া-কৃষ্ণা, ৪ নতুন মুখ

ফিফা প্রীতি ম্যাচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ২৯, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা উইন্ডোতে চাইনিজ তাইপের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। চোটের কারণে তারকা মারিয়া মান্দা দলে নেই। এশিয়ান গেমসে চোটে পড়ে মেয়েদের ঘরোয়া ফুটবল লিগ দিয়ে ফেরা কৃষ্ণা রাণী সরকারকেও রাখা হয়নি।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে ঘরের মাঠের লড়াইয়ের জন্য ২৩ সদস্যের দল দিয়েছে বাফুফে। বাদ পড়েছেন গোলরক্ষক স্বপ্না আক্তার এবং ফরোয়ার্ড আকলিমা খাতুন ও মারজিয়া। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন গোলরক্ষক ইয়ারজান বেগম, মিডফিল্ডার মুনকি আক্তার এবং দুই ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা ও সুরভী আকন্দ প্রীতি।

হেড কোচের দায়িত্বে থাকছেন ব্রিটিশ পিটার জেমস বাটলার। সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু, মাহমুদা আক্তার ও মিরোনা। বাঘিনীদের গোলরক্ষক কোচের দায়িত্ব আলাদাভাবে কাউকে দেয়া হয়নি।

সাবিনা খাতুনের নেতৃত্বে চাইনিজ তাইপের সঙ্গে লাল-সবুজের দল আগামী ৩১মে ও ৩ জুন মাঠে নামবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকেল ৪টা ৪৫ মিনিটে খেলা দুটি মাঠে গড়াবে। ম্যাচ টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেল সরাসরি সম্প্রচার করবে। খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার। প্রিমিয়ার ব্যাংকের বসুন্ধরা ও মতিঝিল শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

মেয়েদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০০ ধাপ এগিয়ে চাইনিজ তাইপে। ঢাকায় পৌঁছানো সফরকারী দলের বর্তমানে র‍্যাঙ্কিং ৪০। আর ১৪০তম স্থানে আছে লাল-সবুজের দল।

বাংলাদেশ দল
গোলরক্ষক: রূপনা চাকমা, সাথী বিশ্বাস, ইয়ারজান বেগম।
ডিফেন্ডার: মাসুরা পারভীন, আফিদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, সুরমা জান্নাত, কোহাতি কিসকু, শিউলি আজিম (সহ-অধিনায়ক), আনাই মগিনী, নিলুফা ইয়াসমিন নীলা।
মিডফিল্ডার: মনিকা চাকমা, স্বপ্না রানি, মুনকি আক্তার, সানজিদা আক্তার, মাতসুশিমা সুমাইয়া, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা।
ফরোয়ার্ড: সাবিনা খাতুন (অধিনায়ক), শামসুন্নাহার জুনিয়র, তহুরা খাতুন, মোসাম্মৎ সাগরিকা, সুরভী আকন্দ প্রীতি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কৃষ্ণাচাইনিজ তাইপেফিফাফিফা উইন্ডোবাফুফেবাংলাদেশমারিয়াস্কোয়াড
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT