চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, অপরাধ, চাঁদপুর, জনপদ
A A

চাঁদপুর শহরের বিপণীভাগ বাজার এলাকা থেকে নারায়ণ ঘোষ (৬০) নামে এক মিষ্টি ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে বাজারের একটি সেলুনের কর্মচারী রাজু শীল পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার সকালে বাজারের মেসার্স শরীফ স্টিল ওয়ার্কশপের কারখানার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পাশের একটি সেলুনে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ওই সেলুন থেকে হত্যার আলামতও সংগ্রহ করেছে পুলিশ ও পিবিআই।

নিহত নারায়ন ঘোষ পৌরসভার ৮ নং ওয়ার্ডের নতুনবাজার ঘোষপাড়ার বাসিন্দা মৃত যোগলকৃষ্ণা ঘোষের ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা।

নিহতের ছোট ছেলে রাজু ঘোষ জানান, তার বাবা অনেকদিন ধরে বাজারে পাইকারিতে দই ও মিষ্টি বিক্রি করতেন। বুধবার সন্ধ্যায় তিনি টাকা তুলতে বাজারে যান। এরপর আর বাড়ি ফিরে আসেননি। পরে সকালে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধারের খবর পান।

তিনি আরও জানান, ঘটনার রাতে তার বাবার কাছে বাজার থেকে তোলা টাকা এবং হাতে একটি স্বর্ণের আংটি ছিল। এসব নিয়েই বাজারের সেলুনে শেভ করতে যান তিনি। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়।

Reneta

তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আটকের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গলাকাটা লাশ উদ্ধারচাঁদপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় স্কারলেট, কেট, ব্রিটনি

পরবর্তী

বিশাল ভরদ্বাজের সেই ‘খুফিয়া’তে টাবু-ফজল

পরবর্তী

বিশাল ভরদ্বাজের সেই 'খুফিয়া'তে টাবু-ফজল

সংঘবদ্ধ চক্রের আক্রমণের শিকার হচ্ছে ‘নগদ’: ব্যবস্থাপনা পরিচালক

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT