বিনোদন

চলে গেলেন হলিউড অভিনেতা ইয়াফেট কট্টো

জোয়েল ব্রাউনের হাসিমুখের ছবি, পটভূমিতে সংবাদ পোস্টার ও ক্যাবিনেট. Channel i News - চ্যানেল আই নিউজ

জোয়েল ব্রাউন একটি হাসিমুখে দেখা যাচ্ছে, পটভূমিতে সংবাদ পোস্টার ও ক্যাবিনেটের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলে গেলেন হলিউড অভিনেতা ইয়াফেট কট্টো। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’, ‘লিভ অ্যান্ড লেট ডাই’, ‘এলিয়েন’ সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন।

ফেসবুকে শেয়ার করা পোস্টে অভিনেতার স্ত্রী জানিয়েছেন, কট্টো মারা গেছেন সোমবার। তিনি লিখেছেন, ‘২৪ বছরের সঙ্গীকে হারিয়ে শোকস্তব্ধ।’ মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানাননি তিনি।

ইয়াফেট কট্টর উচ্চতা ছিল ৬ ফিট ৪ ইঞ্চি। ‘রেইড ওঁ এনটেব্বে (১৯৭৬)’ ছবিতে উগান্ডার স্বৈরশাসক ছিলেন ইদি আমিন-এর চরিত্রে অভিনয় করে তিনি সাড়া ফেলে দিয়েছিলেন। এই চরিত্রের জন্য এমিতে মনোনয়ন পেয়েছিলেন অভিনেতা

তিনবার বিয়ে করেছিলেন কট্টো। তিনি ছয় সন্তানের বাবা। ১৯৯৭ সালে তিনি ‘দ্য রয়্যালিটি’ শিরোনামে আত্মজীবনী লিখেছিলেন যেখানে তিনি জানিয়েছেন রাণী এলিজাবেথের দূরসম্পর্কের আত্মীয় তিনি। হলিউড রিপোর্টার

বিষয়:এলিয়েন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…