শিল্প সাহিত্য

চলে গেলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ

প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব গুহের ছবি, বাংলা সাহিত্য অঙ্গনে শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র ও সাহিত্য জগতে প্রভাবশালী সাহিত্যিক বুদ্ধদেব গুহের ছবি, তিনি বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাহিত্যিক বুদ্ধদেব গুহ মারা গেছেন। রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ তাঁর বয়স হয়েছিল৮৫ বছর ৷

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণ সাহিত্যিক বুদ্ধদেব গুহ ৷ ৩১ জুলাই থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তিছিলেন তিনি। সেখানেই রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন গুণী এই সাহিত্যিক। সেই সময়ে একমাসের বেশি সময় হাসপাতালে ভর্তিথেকে করোনাকে জয় করলেও এবার আর হাসপাতাল থেকে বাড়ি ফেরা হল না তাঁর।

বিষয়:বুদ্ধদেব গুহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…