চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন ‘লুডো’ ছবির তরুণ এডিটর, শোকার্ত বলিউড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ০৫, মে ২০২১
বিনোদন
A A
বলিউডের শোকপ্রকাশের ছবি, শোকার্ত বলিউড তারকারা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা আবহের মধ্যেই আবারও মৃত্যুশোকে বলিউড। চলে গেলেন হিন্দি সিনেমার অন্যতম তরুণ ও প্রতিভাবান ফিল্ম এডিটর অজয় শর্মা।

জগ্গা জাসুস, লুডো ও কারওয়াঁর মতো ছবিগুলোর সম্পাদনার দায়িত্বে ছিলেন তিনি। অ্যামাজন প্রাইমের অন্যতম চর্চিত মিউজিক্যাল ওয়েব সিরিজ ব্যান্ডিট বন্দিশ-এরও এডিটিংয়ের দায়িত্ব সামলেছিলেন অজয়।

হঠাৎ ই চলে গেলেন এই তরুণ ফিল্ম এডিটর। জানা গেছে, মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে অজয়ের। যদিও মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

অজয় শর্মার মৃত্যুর খবর টুইটারে জানান, অভিনেত্রী শ্রিয়া পিলগাঁওকার। তিনি লেখেন- বিধ্বস্ত শব্দটাও খুব ছোট! আমরা অজয় শর্মাকে হারালাম, শুধু একজন অসাধারণ ফিল্ম এডিটর নয়, এক বিশাল মনের মানুষও। সবকিছু কেমন অর্থহীন হয়ে যাচ্ছে’।

তাপসী পান্নুর আসন্ন ছবি রশমি রকেট-এর সম্পাদনার দায়িত্বেও ছিলেন অজয় শর্মা, কাজ শেষ হওয়ার আগেই না-ফেরার দেশে বলিউড পরিবারের এই নেপথ্যের নায়ক। বরফি, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, অগ্নিপথ, কাই পো ছে, লাইফ ইন এ মেট্রো, ড্রাটি পিকচার-এর মতো ছবির সহ-সম্পাদক হিসাবে কাজ করেছেন অজয়।

অজয়ের মৃত্যুর খবরে স্তম্ভিত তার সহকর্মী, বন্ধুরা। ক্রুক, তুম মিলে, প্যায়ার কা পঞ্চনামা-র মতো ছবিরও এডিটরের গুরুদায়িত্ব পালন করেছিলেন অজয় শর্মা।

ট্যাগ: অগ্নিপথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামাকের কর বৃদ্ধিতে জীবন বাঁচাবে, সরকারের রাজস্ব বাড়াবে

পরবর্তী

ঈদের ছুটিতে ‘কর্মস্থলে’ থাকতে হবে

পরবর্তী
স্বাস্থ্যকর্মীরা করোনা পরীক্ষার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছুটিতে ‘কর্মস্থলে’ থাকতে হবে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

ভারতের ভ্যাকসিন না এলে টাকা ফেরত পাবো: অর্থমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রামে আধুনিক শিক্ষার স্বপ্নে কটিয়াদিতে যাত্রা শুরু গ্রিনফিল্ড একাডেমির

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুষ নেওয়ার অভিযোগে কর্মকর্তাকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা

আগস্ট ২৯, ২০২৬

জানালার ওপারে বৃষ্টি, এপারে বন্দী শৈশব

আগস্ট ২৯, ২০২৬

বিরাট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT