বিনোদন

চলে গেলেন রক গিটারিস্ট এডি ভ্যান হ্যালেন

উচ্চ স্বরে গিটার বাজাচ্ছেন একজন পারফর্মার, কনসার্টের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পারফর্মার গিটারে বাজাচ্ছেন, তার চেহারা উজ্জ্বল আলোতে ঝলমল করছে, কনসার্টের পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বখ্যাত রক গিটারিস্ট এডি ভ্যান হ্যালেন মারা গিয়েছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার ৬৫ বছর বয়সে চলে গেলেন তিনি।

ভ্যান হ্যালেনের ছেলে ওল্ফগ্যাং সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে লিখেন, ‘ক্যানসারের সাথে দীর্ঘ লড়াই শেষে হেরে গেলেন।’

ভ্যান হ্যালেন ছিলেন একাধারে গীতিকার, প্রযোজক ও গিটারিস্ট। তাকে তৎকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ গিটারিস্ট বলা হয়। আমেরিকান রক ব্যান্ড ‘ভ্যান হ্যালেন’র সহ-প্রতিষ্ঠাতা তিনি।

দুই হাতে সমান তালে সোলো টেকনিকে গিটার ট্যাপিং করতে পারতেন ভ্যান হ্যালেন। জটিল সুর, বিশেষ কায়দায় আঙ্গুল চালনা এবং ডিভাইসের দক্ষতার কারণে তার যন্ত্রটি পেটেন্ট করা হয়েছিল।

২০১২ সালে ‘গিটার ওয়ার্ল্ড’ ম্যাগাজিনের পাঠক জরিপে বিশ্বের সর্বকালের সেরা ১০০ গিটারিস্টের তালিকার শীর্ষস্থান দখল করেছিলেন ভ্যান হ্যালেন। ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়:এডি ভ্যান হ্যালেন গিটারিস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…