ডিজিটাল শর্ট

চলে গেলেন দেশের গ্রন্থমানব

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

একুশে পদকে ভূষিত বইপ্রেমী ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত পলান সরকার মারা গেছেন। শুক্রবার দুপুরে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন পলান সরকার। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯২১ সালের ৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ে শিক্ষাজীবনের ইতি টানতে হয় তাকে। তবে বইয়ের প্রতি তার প্রেম ছিলো আজীবন।

বিষয়:পলান সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…