চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলন্ত প্লেন থামিয়ে নামানো হলো জেট এয়ারওয়েজের সাবেক সিইওকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ২৬, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতীয় এয়ারলাইন কোম্পানি জেট এয়ারওয়েজের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা নরেশ গোয়েল এবং তার স্ত্রী অনীতা গোয়েলকে রানওয়ে ধরে রওনা হওয়া ফ্লাইট থামিয়ে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, শনিবার বিকেলে এমিরেটসের একটি ফ্লাইটে করে লন্ডনের পথে রওনা দিয়েছিলেন সস্ত্রীক নরেশ গোয়েল। মুম্বাই বিমানবন্দরে রানওয়ে ধরে এগিয়ে যাওয়ার সময় উড়োজাহাজটি থামিয়ে তাদেরকে নামিয়ে নিয়ে আসা হয়।

বিমানবন্দরের এক সিনিয়র কর্মকর্তা মুম্বাই মিররকে জানিয়েছেন, ওই দম্পতিকে দেশত্যাগে বাধা দেয়া হলেও আটক করা হয়নি।

টাইমস অব ইন্ডিয়াকে বিমানবন্দরের এক এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্মকর্তা জানান, উড়োজাহাজটি লন্ডনের উদ্দেশে শনিবার বিকেল ৪টা ১৯ মিনিটে ট্যাক্সিং করে রানওয়ে ধরে এগোতে শুরু করে। তারপরই তাদেরকে নির্দেশনা দেয়া হয় প্লেনটি ফেরত আনতে।

‘ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দু’জনের ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা রয়েছে,’ বলেন ওই এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্মকর্তা।

মুম্বাই পুলিশ কমিশনার সঞ্জয় বাড়ভে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি।

Reneta

গত এপ্রিলে জেট এয়ারওয়েজের অফিসার্স অ্যান্ড স্টাফ এসোসিয়েশনের সভাপতি কিরণ পাওয়াস্কার পুলিশ কমিশনারকে অনুরোধ জানিয়েছিলেন নরেশ গোয়েল, অনীতা গোয়েল এবং সিনিয়র এয়ারলাইন ম্যানেজমেন্টের লোকজনদের পাসপোর্ট জব্দ করতে যেন তারা কেউ দেশ ছাড়তে না পারেন।

২৬ বছর আগে এয়ারলাইন কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন নরেশ ও তার স্ত্রী। প্রতিষ্ঠানটি অর্থাভাবে এর কার্যক্রম পরিচালনার জটিলতায় পড়লে গত মার্চে তারা পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেন।

গত জানুয়ারি থেকে জেট এয়ারওয়েজের ২২ হাজার কর্মীর বেতন-ভাতা বন্ধ রয়েছে বলে জানিয়েছে মুম্বাই মিরর।

বিপুল পরিমাণ ঋণে ডুবে থাকা বেসরকারি এয়ারলাইন জেট গত ১৭ এপ্রিল জানায়, সাময়িকভাবে সবরকম অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখবে তারা।

জেট এয়ারওয়েজের প্রধান ঋণদাতা স্টেট ব্যাংক অব ইন্ডিয়া জরুরি বরাদ্দ দিতে অস্বীকৃতি জানানোর পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেট এয়ারওয়েজভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপানের ডেপুটি চিফ অফ মিশন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ করা হয়েছে

জুলাই ২৩, ২০২৬

বিশ্বকাপে ইয়ামালের সেরা পারফরম্যান্স দেখিনি: লেভান্ডোভস্কি

জুলাই ২৩, ২০২৬

মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও তেল রপ্তানি করতে দেওয়া হবে না: ইরান

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT