আন্তর্জাতিক

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে মিয়ানমার ও বাংলাদেশে আসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

রোহিঙ্গা-গণহত্যা

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমস্যা সমাধানে চলতি মাসেই বাংলাদেশ ও মিয়ানমার সফর করবে ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধি দল।

আগামী ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত এই সফরের সময় নির্ধারিত হয়েছে। সফরে বেশ কয়েকটি দেশের প্রতিনিধি থাকবে। তারা রাখাইন ও বাংলাদেশের রোহিঙ্গা শিবিরগুলো পরিদর্শন করবেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ইউ মিয়ান্ট থু  নিরাপত্তা পরিষদকে রাখাইন সফরের অনুমতি দিয়েছেন।

মার্চের রোহিঙ্গা প্রত্যাবাসনের আগেই রাখাইনের মানবাধিকার পরিস্থিতি জানতে মিয়ানমারে প্রবেশাধিকার দাবি করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। 

বিষয়:জাতিসংঘ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…