চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৬ পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

সড়ক দুর্ঘটনায় চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) পুলিশের ৪৬ সদস্য প্রাণ হারিয়েছেন। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬১ সদস্য নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের নিহতের প্রতিবেদন তৈরি করেছেন রোড সেফটি ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের পর্যবেক্ষণ অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে সড়ক দুর্ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬১ জন সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে এককভাবে পুলিশ বাহিনীর সদস্য নিহত হয়েছেন ৪৬ জন, অর্থাৎ ৭৫.৪০ শতাংশ।

সড়ক দুর্ঘটনায় নিহতের পরিসংখ্যান বলছে, পুলিশ বাহিনীর সদস্য ৪৬ জন, সেনাবাহিনীর সদস্য ৪ জন, নৌ-বাহিনীর সদস্য ১ জন, র‌্যাব সদস্য ৩ জন, বিজিবি সদস্য ২ জন, এনএসআই সদস্য ১ জন, এপিবিএন সদস্য ১ জন এবং আনসার ব্যাটালিয়ন সদস্য ৪ জন নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

দুর্ঘটনায় নিহত হওয়ার ধরন
পুলিশের মোটর সাইকেলে ট্রাকের ধাক্কা/চাপায় ২৮ জন (৬০.৮৬%), পুলিশের মোটর সাইকেলে বাসের ধাক্কা/চাপায় ৮ জন (১৭.৩৯%), পুলিশের মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন (৮.৬৯%) এবং পথচারী হিসেবে হাঁটার সময় ও সড়কে দায়িত্ব পালনকালে যানবাহনের ধাক্কায় ৬ জন (১৩.০৪%) নিহত হয়েছেন।

Reneta

পর্যবেক্ষণে দেখা যায়, মহাসড়কে ২৫ জন (৫৪.৩৪%), আঞ্চলিক সড়কে ৯ জন (১৯.৫৬%), রাজধানীসহ অন্যান্য শহরের সড়কে ১১ জন (২৩.৯১%) এবং সদরঘাট নৌ-টার্মিনালে দায়িত্ব পালনকালে পানিতে পড়ে ১ জন (২.১৭%) নিহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহত হওয়ার সময় বিশ্লেষণে দেখা যায়, সকালে ৮.৬৯%, দুপুরে ১৩.০৪%, বিকালে ১৫.২১% এবং রাতে ৬৩.০৪% নিহতের ঘটনা ঘটেছে।

কারণসমূহ
দেশে সড়ক পরিবহন আইন কার্যকর না থাকা। পুলিশ-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঠিকভাবে ট্রাফিক আইন মেনে না চলা। মোটর সাইকেল চালানোর সময় পুলিশ বাহিনীর অনেক সদস্যের হেলমেট পরিধান না করা। বিশ্রামহীনভাবে ড্রাইভিংয়ের কারণে ট্রাক ও কাভার্ডভ্যান চালকদের মানসিক অসুস্থতা, বেখায়ালী ও বেপরোয়া মনোভাব।সড়কে পুলিশ কতৃক বৈধ কাগজপত্র যাচাই, জরিমান, মামলা দায়ের এবং অন্যান্য কারণে পুলিশের প্রতি যানবাহন চালকদের মনে বিরক্তিভাব তৈরি হওয়া। শহরের সড়কে যানজটের কারণে যানবাহন চালকরা মানসিক অস্থিরতায় থাকেন। এ সময় পুলিশ দেখলে তাদের মধ্যে বিক্ষুব্ধ ও বেপরোয়া আচরণ সৃষ্টি হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে এক বন্দী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১তম দিনের মাথায় হাসপাতালে নেওয়া হয়েছে অনশনরত সোনম ওয়াংচুককে

জুলাই ১৮, ২০২৬

‘চকলেট পদকের’ জন্যই নামতে হচ্ছে ফ্রান্সকে

জুলাই ১৮, ২০২৬

জাতিসংঘের বৈঠকে টেকসই নগর উন্নয়নের বার্তা বাংলাদেশের

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT