বিনোদন

চলচ্চিত্র সংসদকর্মী মাহবুব আলমের প্রয়াণ

চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের জন্য উপযুক্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত, একজন ব্যক্তি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন, আকাশ ও সমুদ্রের দৃশ্যের পটভূমিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সদস্য ও প্রথম নাটক ‘সংবাদ কার্টুন’ এর অভিনেতা ও বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মী, শিল্প ও চলচ্চিত্র সমালোচক মাহবুব আলম আর নেই। শনিবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাহবুব আলমের মৃত্যু সংবাদটি জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। শোক জানিয়ে নাসিরউদ্দিন বলেন, ‘মাহবুবের অকস্মাৎ প্রয়াণে গভীর ভাবে শোকাহত। তার পরিবারের প্রতি সমবেদনা। ঢাকা থিয়েটার নিভৃতচারী এই অগ্রজ কর্মীর প্রতি নিবেদন করছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।’

জানা গেছে, শনিবার সকাল পৌনে ১১টার দিকে প্রয়াত হন মাহবুব আলম।

বিষয়:কর্মী চলচ্চিত্র মাহবুব আলম শিল্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…