বিনোদন

চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতারে তারার মেলা

বৃহস্পতিবার সন্ধ্যাটা ছিল কেবল শিল্পীদের। যদিও চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার মাহফিলে নির্মাতা ও প্রযোজকসহ পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কিন্তু সুসজ্জিত নবীন-প্রবীণ চলচ্চিত্র শিল্পীদের পদভারে আলোকময় হয়ে উঠেছিল রাজধানীর পুলিশ কনভনেশন সেন্টার। এদিন সন্ধ্যায় জমকালো তারাদের মেলা বসেছিল।

চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার মাহফিলে বা থেকে ববিতা, চম্পা, ফেরদৌস, রোজিনা ও রিয়াজ

বৃহস্পতিবার সন্ধ্যাটা ছিল কেবল চলচ্চিত্র শিল্পীদের। যদিও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার মাহফিলে নির্মাতা ও প্রযোজকসহ পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কিন্তু সুসজ্জিত নবীন-প্রবীণ শিল্পীদের পদভারে আলোকময় হয়ে উঠেছিল রাজধানীর পুলিশ কনভনেশন সেন্টার। এদিন সন্ধ্যায় জমকালো তারাদের মেলা বসেছিল।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান। উপস্থিত ছিলেন সৈয়দ হাসান ইমাম,  আলমগীর, ফারুক, সোহেল রানা, ববিতা, শাবনাজ, চম্পা, নুতন, রোজিনা, অঞ্জনা, ডিপজল, আমিন খান, ফেরদৌস, রিয়াজ, পপি, বাপ্পী, সাইমন, মিষ্টি জান্নাত, কেয়া, ইমন, তমা মির্জা, অমৃতা খান, তানহা তাসনিয়া, তানিন সুবহা, অধরা খান প্রমূখ। উপস্থিত ছিলেন পরিচালক-প্রযোজকসহ চলচ্চিত্র ও মিডিয়া অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়াও অনুষ্ঠানে পুলিশের আইজি কেএম শহীদুল হকসহ আরও বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় মিশা সওদাগর বলেন, আমরা তো আসলে একই পরিবারের সদস্য। মাঝে মধ্যে যেটা আমরা মনের ভুলে ভুলে যাই। পবিত্র রমজান মাসে এই ইফতার-মাহফিলকে কেন্দ্র করে এভাবে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে পেরে খুব ভালো লাগছে। সিনিয়র শিল্পী যারা এসেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা। শিল্পীদের মধ্যে কোনও ভেদাভেদ নেই।

পাশাপাশি বসে সৈয়দ হাসান ইমাম ও আলমগীর
পাশাপাশি বসে সৈয়দ হাসান ইমাম ও আলমগীর
মিশা সওদাগর ও প্রযোজক খোরশেদ আলম খসরুর সঙ্গে অন্যরা
মিশা সওদাগর ও প্রযোজক খোরশেদ আলম খসরুর সঙ্গে অন্যরা

ছবি: জাকির হোসেন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…