চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতির ওপর হামলা

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
১:৪৬ অপরাহ্ণ ২১, জুন ২০১৭
বিনোদন
A A
চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ আহত হন

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ আহত হন

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ আহত হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, চলচ্চিত্র পরিবারের মিছিল ও সমাবেশ থেকে তার ওপর হামলা করা হয়। আজ বুধবার দুপুরে নিউ ইস্কাটনে চলচ্চিত্র সেন্সর বোর্ডে ঢোকার সময় ঘটনাটি ঘটে।

চ্যানেল আই অনলাইনকে ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘ঘটনাটি অপ্রত্যাশিত। আমি সরকারি কাজ করতে এসেছি। সরকারের নির্দেশনা মেনেই আমরা কাজ করছি। আজ আমার ওপর যে হামলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি তার বিচার চাচ্ছি।’

যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণার করে নির্মিত ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটির ছাড়পত্র না দেওয়ার দাবিতে আজ বুধবার চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করেছে চলচ্চিত্রের ১৪টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবার।

আজ বুধবার দুপুরে বিএফডিসি থেকে চলচ্চিত্র পরিবারের ব্যানারে মিছিল বের হয়

আজ দুপুরে বিএফডিসি থেকে চলচ্চিত্র পরিবারের ব্যানারে একাধিক মিছিল বের হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মিছিলগুলো চলচ্চিত্র সেন্সর বোর্ডের সামনে অবস্থান করছে। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন চলচ্চিত্র পরিবারের নেতৃবৃন্দ।

চলচ্চিত্র সেন্সর বোর্ডের সামনে সমাবেশে বক্তব্য রাখেন প্রযোজক ও পরিবেশক সমিতির নেতা খোরশেদ আলম খসরু
চলচ্চিত্র পরিবারের সমাবেশে বক্তব্য রাখেন চিত্রনায়ক সায়মন

গতকাল মঙ্গলবার বিকালে এফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৪টি দল নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোটের বৈঠকের পর সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটিকে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র না দেওয়ার জন্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু চলচ্চিত্র ঐক্যজোটের দাবি উপেক্ষা করে চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবি দুটি দেখছে এবং ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এর প্রতিবাদ জানানোর জন্য বুধবার চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করা হবে। পাশাপা​শি চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যদের ছবি দুটি না দেখার জন্য তারা অনুরোধ জানাবেন।

 

ট্যাগ: চলচ্চিত্রহামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনায় চট্টগ্রামে মামলা

পরবর্তী

বাংলাদেশের কলসিন্দুর, ভারতের হিসাল

পরবর্তী
হিসাল গ্রামের মেয়েরা

বাংলাদেশের কলসিন্দুর, ভারতের হিসাল

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

তারুণ্য ও সংগ্রামের কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুবার্ষিকী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে যা বললেন আইনমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানগণ।

“সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার”

আগস্ট ২৫, ২০২৬

দক্ষিণ কোরিয়া থেকে অস্কারে ‘পসিবল লাভ’, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে একঘরে করতে যেসব দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে চাইছে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT