বিনোদন

চলচ্চিত্র উৎসবে দোয়েলের ‘তোশক’

দোয়েল চলচ্চিত্র উৎসবের জন্য তোষক ছুঁড়ছেন, আনন্দে ভরা মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দোয়েল চলচ্চিত্র উৎসবের জন্য তোষক ছুঁড়ছেন, উৎসবের আনন্দে ভরা মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জমে উঠেছে রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সভা, সেমিনার আর দেশ-বিদেশের চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও পরিবেশকদের মিলন মেলায় পরিণত হয়েছে উৎসবটি। প্রতিদিনই দেখানো হচ্ছে বিশ্বের সমসাময়িক চলচ্চিত্র। বিভিন্ন বিভাগে জায়গা করে নিয়েছে বাংলা ভাষার স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ‘ওমেন ফিল্মমেকার সেকশন’-এ দেখানো হবে বাংলাদেশের তরুণ নির্মাতা মুর্শিদা জামানের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘তোশক’। যেখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী দিলরুবা দোয়েল।

গেল বছর বড় পর্দায় মুক্তি পেয়েছে দোয়েল অভিনীত প্রশংসিত ছবি ‘আলফা’। নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ওই ছবিটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর পাশাপাশি চলতি বছরের অস্কারে ‘বিদেশি ভাষার চলচ্চিত্র’র জন্য বাংলাদেশ থেকে মনোনীত করা হয়। এছাড়াও এন রাশেদ চৌধুরী পরিচালিত তার অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘চন্দ্রাবতী কথা’ গেল বছরের শেষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ব্যাপক প্রশংসিত হয়। সেই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দোয়েল। ছবিটি আছে মুক্তির অপেক্ষায়।

আন্তর্জাতিকভাবে প্রশংসিত পূর্ণদৈর্ঘ্য ছবিতে অভিনয় করার পর কেন স্বল্পদৈর্ঘ্যের ছবিতে? এমন প্রশ্নে দোয়েল জানান, আমি কন্টেন্টে বিশ্বাসী। ভাল কাজ পেলে স্বল্পদৈর্ঘ্য নাকি পূর্ণদৈর্ঘ্য তা আমার কাছে মূখ্য নয়। ‘তোশক’-এর গল্প শুনেই আমি এটিতে অভিনয় করতে রাজি হয়ে যাই।

মাত্র ৭ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছে নাইটিন ফিল্ম ফ্যাক্টরি। ‘তোশক’-এর প্রিমিয়ারের আগে এর গল্প নিয়ে বেশি কিছু বলতে নারাজ দোয়েল। তার মতে, একটু ইকো ফিকশন টাইপের গল্প হলো ‘তোশক’। প্রতিটি দর্শক এই গল্পের সাথে নিজেদের রিলেট করতে পাবেন বলেই বিশ্বাস।

‘তোশক’ চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি এর গল্পও লিখেছেন মুর্শিদা জামান। চলচ্চিত্রের নাম ‘তোশক’ রাখার কারণ জানিয়ে নির্মাতা বলেন, ‘তোশক’ মূলত একটি মেয়ের গল্প। উত্তরাঞ্চলে বিয়ের সময় একজন মেয়ে যখন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায়, তখন তার সঙ্গে তোশক, লেপ, বালিশ দিয়ে দেয়ার রীতি প্রচলিত। তো আমার গল্পে ‘তোশক’ একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে আছে। মূলত এটি একটি মেটাফর। দর্শক চলচ্চিত্রটি দেখলেই আঁচ করতে পারবেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় যাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘তোশক’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

বিষয়:জাতীয় যাদুঘর ঢাকা চলচ্চিত্র উৎসব দোয়েল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…