চলচ্চিত্র জগতে ৫০ বছরের বর্ণাঢ্য জীবন পার করেছেন দর্শকনন্দিত অভিনেতা আলমগীর। তাঁর সুদীর্ঘ সফল অভিনয় জীবন নিয়ে চ্যানেল আই আয়োজন করে বিশেষ অনুষ্ঠান ‘নায়ক আলমগীর এর অভিনয়ের ৫০ বছর’। ইলিয়াস কাঞ্চনের সঞ্চালনায় এ আলাপচারিতায় আলমগীর দেশের চলচ্চিত্র শিল্পের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। চ্যানেল আইয়ের পর্দায় আজ অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। সুলতানা হিমুর রিপোর্ট।







