চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চলচ্চিত্রের দুর্দশার জন্য শিল্পী সমিতি দায়ী নয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

সিনেমা অঙ্গনে এখন নির্বাচনী হাওয়া। আসছে ২৫ অক্টোবর শিল্পী সমিতির নির্বাচন। গেলবারের মতো এই নির্বাচনেও সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়ক জায়েদ খান। সাম্প্রতিক সময়ের আলোচিত এই নির্বাচন ও ব্যক্তিগত ক্যারিয়ার নিয়ে তিনি এসেছিলেন চ্যানেল আইয়ের প্রতিদিনকার আয়োজন ‘৩০০ সেকেন্ড’ নামের অনুষ্ঠানে।

জনপ্রিয় ‘ছোটকাকু’র স্রষ্টা, শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের পরিকল্পনায় গত ৫ অক্টোবর থেকে চ্যানেল আইয়ে দেখানো হচ্ছে ব্যতিক্রমী অনুষ্ঠান ‘৩০০ সেকেন্ড’। অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনা ও সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় দিনকে দিন জমে উঠছে অনুষ্ঠানটি। ১১তম পর্বের অতিথি হয়ে এসেছিলেন জায়েদ।

চলচ্চিত্রে সামগ্রিকভাবে যে দুর্দশা, এরজন্য শিল্পী সমিতির ভূমিকা কী?-শাহরিয়ার নাজিম জয়ের মুখোমুখি এমন প্রশ্নে শিল্পী সমিতির নেতা জায়েদ খান বলেন: চলচ্চিত্রের দুর্দশার জন্য শিল্পী সমিতি দায়ী না। শিল্পী সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে শিল্পীদের সার্থ রক্ষা করা। এটা হাসতে হাসতে রাজ্জাক ভাই, ফারুক ভাইয়েরা তৈরী করেছিলেন ১৯৮৪ সালে।

জায়েদ খান এ বিষয়ে আরো বলেন, অনেক সময় প্রযোজকরা শিল্পীদের পাওনা টাকা দেয় না সেজন্য কিন্তু শিল্পীদের সার্থ রক্ষার জন্যই সমিতিটা তৈরী হয়েছিলো। এখন সিনেমার ভালো বা মন্দ দিকটা ভাবা হচ্ছে প্রযোজক সমিতির। কারণ তারা টাকা লগ্নি করেন, তারা সিনেমা বানায়; শিল্পীরা তাদের পক্ষে কাজ করেন। এই দিক থেকে আমাদের কোনো ঘাটতি নেই। প্রযোজক সমিতিকে আমরা সম্পূর্ণ সহায়তা বা সমর্থন আমাদের পক্ষ দিয়ে দিয়ে যাচ্ছি নিরলস।

কথাবার্তায় এবারও শিল্পী সমিতির নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন জায়েদ। সেইসঙ্গে গেল বছরের ব্যর্থতার কথাও স্বীকার করেন অকপটে।

চ্যানেল আইয়ে ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানটির প্রথম পর্বে অতিথি ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তারকাদের মধ্যে এসছেন সালাহউদ্দিন লাভলু, চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা মৌসুমী। এছাড়াও এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ এবং মেয়র আতিকুল ইসলাম-এর মতো গুণী ব্যক্তিত্বরা।

ট্যাগ: অপু বিশ্বাসজায়েদ খানমিশামৌসুমীলিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়শিল্পী সমিতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিবিরের সাবেক নেতা টিপু সুলতানের রায় যে কোনো দিন

পরবর্তী

১৮ বছর পর মুক্ত আরেক ‘জাহালম’

পরবর্তী

১৮ বছর পর মুক্ত আরেক ‘জাহালম’

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় ‘নাশকতা’ করতে এসে গ্রেপ্তার জেএমবি’র তিন সদস্য

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় ৬০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ভবিষ্যৎ নিয়ে নানা পরামর্শ

আগস্ট ২৯, ২০২৬

‘দ্য অরেঞ্জ’ সিনেমার আনুষ্ঠানিক যাত্রা শুরু

আগস্ট ২৯, ২০২৬

পিঁপড়া কাসেম বইয়ের প্রকাশনা উৎসব

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মোটরসাইকেলে ‘মৃত ভেবে’ তরুণীর ছবি ভাইরাল, পরে যা জানাল পুলিশ

আগস্ট ২৯, ২০২৬

রংপুরে মামলা পরিচালনা থেকে বিরত থাকার ঘোষণা আইনজীবী সমিতি

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT