চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চরকিতে ফ্রিতে ‘লটারি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২১
বিনোদন
A A

দুই বন্ধু মিলে লটারির একটি টিকিট কেনে। সেই টিকিট তাদের দুইজনের বন্ধুত্বে ও জীবনে নিয়ে আসে নতুন মোড়। গল্পের সেই সব বাঁক নিয়েই নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র লটারি।

আল-আমিন হাসান নির্ঝরের গল্প ও চিত্রনাট্যে স্বল্পদৈর্ঘ্যটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা কেএম কনক। এটি তার প্রথম নির্মিত চলচ্চিত্র। সোমবার (২৯ নভেম্বর) রাত ৮টায় স্ট্রিমিং হবে চরকিতে। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ‘লটারি’দেখা যাবে একদম ফ্রি।

এরই মধ্যে ‘লটারি’ দেশ-বিদেশের উৎসবে বেশ সুনাম অর্জন করেছে। ৪৪তম কলকাতা আন্তর্জাতিক কাল্ট চলচ্চিত্র উৎসবে ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট’ অ্যাওয়ার্ড জিতে নেয় এটি। ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের ‘ইয়াং ট্যালেন্ট’ বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এছাড়া ২০২০ সালে তারেক মাসুদ চলচ্চিত্র প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয় ‘লটারি’।

কেএম কনক লটারি নিয়ে বলেন, ‘প্রথম শর্ট-ফিল্ম হিসেবে এই কাজটা করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। প্রথম নির্মাণেই এরকম সাড়া পাবো আশা করিনি। আগামী দিনগুলোতে চলচ্চিত্রের সাথেই থাকতে চাই।’

লটারিতে দেখা যাবে ইকবাল হোসাইন, রেদওয়ান চৌধুরী শান্ত, এনায়েত হোসাইন সামির, সামিয়া আক্তার বৃষ্টি, রায়হান ইশতিয়াক সনেট, পাবেল গোমেজ, সৌভিক, মিরাজ বুলেটসহ আরও অনেকে।

সিনেমাটোগ্রাফিতে ছিলেন আব্দুল্লাহ আল ফাহিম, প্রোডাকশন ডিজাইনার ছিলেন মুহাম্মাদ তাসনীমুল হাসান। লটারির মিউজিক করেছেন ইমন চৌধুরী, সাউন্ড ডিজাইনার ছিলেন রাজেশ সাহা ও কালার করেছেন মাহবুব টিপু।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চরকিটিকিটলটারিসিনেমাস্ট্রিমিংস্বল্পদৈর্ঘ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

ক্যাম্প শুরু হলেও যোগ দেননি রোনালদো, অপেক্ষায় আল-নাসের

জুলাই ৩১, ২০২৬

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT