ক্রিকেট

চমক দেখাচ্ছেন স্পিনার মাহমুদউল্লাহ

বাংলাদেশের ক্রিকেটার স্পিনার মাহমুদউল্লাহ বল ফেলে উইকেটের দিকে ছুঁড়ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পিনার মাহমুদউল্লাহ বল ছুঁড়ে উইকেটের দিকে ছুটছেন, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেহেদী হাসান মিরাজ একাদশে না থাকায় মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে পড়েছে বাড়তি দায়িত্ব। প্রত্যাশা ছাপিয়ে বাংলাদেশের বোলিং আক্রমণে রীতিমতো নেতৃত্ব দিচ্ছেন এ অফস্পিনিং অলরাউন্ডার।

ডিওন মেয়ার্সকে বোল্ড করে ভেঙেছেন ক্রমেই ভয়ঙ্কর হতে থাকা জিম্বাবুয়ের তৃতীয় উইকেট জুটির প্রতিরোধ। তার আগে মাহমুদউল্লাহ সাজঘরে ফেরান স্বাগতিক দলের অধিনায়ক ব্রেন্ডন টেলরকে।

হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়াকু সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন রেগিস চাকাভা। ৮৪ রানে অপরাজিত জিম্বাবুয়ে ওপেনার। মেয়ার্স আউট হওয়ায় ভেঙেছে ৮১ রানের জুটি। কিছুটা স্বস্তিতে এখন বাংলাদেশ!

এ প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ৩৩ ওভারে ৪ উইকেটে ১৭১ রান। স্বাগতিক লাইনআপে সবশেষ আঘাত হেনেছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসার ফিরিয়েছেন মাধেভেরেকে (৩)।

দলীয় ৩৬ রানে ভাঙে স্বাগতিকদের উদ্বোধনী জুটি। নবম ওভারের চতুর্থ বলে সাকিবের শিকার মারুমানি। বাঁহাতি ব্যাটসম্যান এলবিডব্লিউ হয়ে ফিরেছেন সাজঘরে। ১৯ বলে একটি ছয়ের সাহায্যে করে গেছেন ৮ রান।

বিষয়:টেলর তামিম ইকবাল বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ মাহমুদউল্লাহ রিয়াদ সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…