বাংলাদেশ

চবির শিক্ষক নিপীড়নের প্রতিবাদে মঙ্গলবার ঢাবিতে মিছিল

চবির শিক্ষক-মাইদুল ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ও রিমান্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী ও স্বাধীন শিক্ষকদের উদ্যোগে একটি প্রতিবাদী মিছিলের কর্মসূচি অনুষ্ঠিত হবে।

নিপীড়নবিরোধী ও স্বাধীন শিক্ষকদের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর একটায় ঢাবির অপরাজেয় বাংলা থেকে মিছিল বের হবে।

কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করে ফেসবুকে পোস্ট দেয়ায় ‘তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায়’ মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামকে আটক করা হয়।

বিষয়:চবি ঢাবি মাইদুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…