চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থ ধাপেও আওয়ামী লীগের বিপুল বিজয়

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:২০ পূর্বাহ্ণ ০৮, মে ২০১৬
রাজনীতি
A A

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে এবারে ৬০ ভাগেরও বেশী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ জয় পেয়েছে ৪শ ১৬টিতে, বিএনপি ৬৯টিতে এবং অন্যান্য প্রার্থীরা জিতেছেন ১শ’ ৭২টি ইউনিয়নে। এ দফার নির্বাচনেও সহিংসতায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।

দলীয় প্রতীকে প্রথমবারের মতো ইউপি নির্বাচনের ৪র্থ ধাপে এবারো আওয়ামী লীগের জয়ের পাল্লাই ভারী।

চট্টগ্রাম বিভাগের প্রায় সব জেলাতে আওয়ামী লীগ প্রার্থীরাই বিজয়ী হয়েছেন। একটি ইউনিয়নেও জয় লাভ করতে পারেনি বিএনপি । কক্সবাজারে ২টি করে ভাগ করে নিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি।

তবে চাঁদপুরে ৭টিতে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা। নোয়াখালী ও লক্ষীপুরে সব ইউনিয়ন পরিষদে বিজয় এসেছে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের।

খুলনা বিভাগের কুষ্টিয়ায় ২২টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী জয় পেয়েছেন ১৩টিতে। বিএনপি ১টিতে।

ঝিনাইদহে ১১, যশোরে ৭, মাগুরায় ১০, নরাইল ৫, ও চুয়াডাঙ্গায় ৪টি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হন। এ অঞ্চলে একমাত্র মেহেরপুরেই আওয়ামী লীগ ও বিএনপি ৪টি ইউপি করে ভাগ করে নিয়েছে।

Reneta

কিশোরগঞ্জ, গাজীপুর, জামালপুর জেলার একটিতেও বিএনপি প্রার্থীরা বিজয়ী হননি।

টাঙ্গাইলে ৬টিতে আওয়ামীলীগ, বিএনপি ২টিতে ও অন্যান্য ইউপিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

মানিকগঞ্জে ২০ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন ১৮টিতে।

ময়মনসিংহে আওয়ামী লীগ ৯টিতে, বিএনপি ৩টিতে ও অন্যান্য প্রার্থীরা ৫টিতে জয় পেয়েছেন।

সিলেটে বিএনপি ৯টি, আওয়ামী লীগ ৭টি ও ৮টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করেন। এই বিভাগের অন্য জেলা মৌলভীবাজারে আওয়ামী লীগ ৬টিতে এবং বিএনপি প্রার্থী ১টিকে বিজয়ী হন।

রংপুরে ২১টিতে আওয়ামী লীগ, দুটিতে বিএনপি,কুড়িগ্রামে ৯টিতে আওয়ামী লীগ, ৭টিতে বিএনপি, গাইবান্ধায় ৭টিতে আওয়ামী লীগ এবং একটিতে বিএনপি প্রার্থী বিজয়ী হন।

ঠাঁকুরগাঁয়ে ১৬টিতে আওয়ামী লীগ, ২টিতে বিএনপি,দিনাজপুরে ১৩টিতে আওয়ামী লীগ প্রার্থী এবং ৩টিতে বিএনপি প্রার্থী জয়লাভ করে।

লালমনিরহাটে ৮টিতে আওয়ামী লীগ ৪টিতে বিএনপি এবং নীলফামারীতে ৭টিতে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি নির্বাচনচতুর্থ দফা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগম গুরুতর অসুস্থ

পরবর্তী

রূপকথার সাফল্যের পরে লেস্টার সিটির জমকালো উদযাপন

পরবর্তী

রূপকথার সাফল্যের পরে লেস্টার সিটির জমকালো উদযাপন

কর্নেল তাহের কন্যার 'খোলা চিঠি'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT