বাংলাদেশ

‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগম গুরুতর অসুস্থ

‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগম গুরুতর অসুস্থ

ভারতীয় উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগম গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শ্বাসকষ্টের সমস্যা হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয়েছ।

নারীর অবস্থার উন্নয়ন ও সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য নূরজাহান বেগম বহু পদক ও সম্মাননা পেয়েছেন। ১৯৯৭ সালে তিনি রোকেয়া পদক পান। এছাড়াও বিভিন্ন সংগঠন থেকে তিনি স্বর্ণপদক লাভ করেন।

বিষয়:নূরজাহান বেগম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…