রূপকথা, ইতিহাস আর কল্পনার জগৎকে হার মানিয়ে প্রথমবারের মতো ইংলিশ ফুটবল শ্রেষ্ঠত্বের শিরোপা ঘরে তুললো লেস্টার সিটি।
সোমবার চেলসি-টটেনহামের ম্যাচ ড্র হওয়ার সাথেই লেস্টারের শিরোপা নিশ্চিত হয়। বাকি ছিলো আনুষ্ঠানিতা, ঘরের মাঠে এভারটনকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা হাতে নিলো ফক্সরা।
এ জয়ে ১শ’৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ নিলো লেস্টার সিটি ।
৩৭তম রাউন্ডের ম্যাচের শুরুতেই কিং পাওয়ার স্টেডিয়ামে সংবর্ধনা পায় লিগ জয়ী ক্লাব।
ম্যাচ শুরুর পাঁচ মিনিটেই অ্যান্ডি কিং এর বাড়ানো বল থেকে দারুণ গোলে সূচনা করেন নিষেধাজ্ঞা কাটিয়ে দুই ম্যাচ পর দলে ফেরা জেমি ভার্ডি।
৩৩ মিনিটেই লিগ সেরা রিয়াদ মাহরেজের বাড়ানো বলে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্ডি কিং। দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সের মাঝে ফাউল করায় পেনাল্টি পায় লেস্টার। ম্যাচে নিজের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় গোল করেন লেস্টারের সেরা তারকা জেমি ভার্ডি।
সাত মিনিট পরই ম্যাচে দ্বিতীয় পেনাল্টি মিস করে হ্যাটট্রিক মিস করেন ভার্ডি।
৮৮ মিনিটে বদলি হিসেবে নামা কেভিন মিরালেস এভারটনের হয়ে একটি গোল পরিশোধ করলেও ৩-১ গোলের জয় পায় লেস্টার সিটি।
রেফারির শেষ বাঁশির সাথে সাথেই উৎসব ছড়িয়ে পড়ে কিং পাওয়ার স্টেডিয়াম থেকে লেস্টারের ঘরে ঘরে।








