চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্নেল তাহের কন্যার ‘খোলা চিঠি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ০৮, মে ২০১৬
রাজনীতি
A A

দলের কর্মীদের আহ্বানে সাড়া দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতৃবৃন্দের প্রতি ঐক্য প্রতিষ্ঠার অনুরোধ জানিয়েছেন কর্নেল তাহেরের মেয়ে জয়া তাহের। নেতাদের মাঝে বিভেদের কারণে দলে ভাঙ্গনের ফলে সম্প্রতি মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

এ হতাশা দূর করতে মা লুৎফা তাহেরের পাঠানো ঐক্যের আবেদনপত্রে সই করার জন্য নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

ফেসবুকে প্রকাশিত একটি খোলা চিঠিতে জয়া তাহের শহীদ তাহেরের মেয়ে হয়ে এ হতাশা দেখে বিবেকের তাড়নায় দলীয় সঙ্কট মোকাবেলায় জাসদের কাউন্সিলরদের এগিয়ে আসার অনুরোধ করেন।

খোলা চিঠিতে তাহের-কন্যা জাসদের উজ্জ্বল ও ঐক্যবদ্ধ অতীত তুলে ধরে লেখেন, জাসদের কমিটি গঠন প্রক্রিয়াকে কেন্দ্র করে সৃষ্ট অনভিপ্রেত ঘটনা প্রবাহ সারা দেশের অগণিত কর্মী ও সমর্থকদের মনে গভীর হতাশার জন্ম দিয়েছে। এ প্রেক্ষিতে কর্নেল তাহেরের স্ত্রী লুৎফা তাহের জাসদ নেতৃবৃন্দের প্রতি ঐক্য প্রতিষ্ঠার আন্তরিক আহ্বান জানান। ওই আহ্বানে সাড়া দিয়ে নেতৃবৃন্দ একাধিকবার আলোচনায় বসলেও তেমন কোনো ফল আসেনি।

জয়া বলেন, ‘আপনাদের যদি আমার মায়ের ঐক্য প্রতিষ্ঠার ডাক অর্থবহ ও জরুরি মনে হয়, এই প্রচেষ্টায় আপনাদের যদি সমর্থন থাকে, তবে বিনীতভাবে নেতৃবৃন্দের কাছে লেখা ঐক্যের আবেদনপত্রে আপনার স্বাক্ষর প্রদান করবার জন্য অনুরোধ করছি।’

জয়া তাহের তার হতাশার কথা জানিয়ে লিখেছেন, আমরা এমন একটা সময় পার করছি যখন একদিকে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার, আদালতে তাহের হত্যা মামলার রায়, যুদ্ধাপরাধীদের আইনের আওতায় আনা এবং রাজনীতিতে ধর্মের ব্যবহার, মৌলবাদিদের উত্থান, একের পর এক শিক্ষক, মুক্তমনের চিন্তাবিদ এবং মেহনতি মানুষের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি একটা নতুন পর্বে প্রবেশ করেছে। অন্যদিকে দীর্ঘদিনের বিরাজনৈতিকিকরণ প্রক্রিয়ায় বাংলাদেশে ছাত্র, শ্রমিক, কৃষক প্রগতিশীল শক্তির সীমাবদ্ধতায় গণমুখী রাজনীতির প্রশ্নে পুরো রাজনীতি হয়ে গেছে চরম ভাবে অসংগঠিত। কিন্তু এই সময়ে জাসদের সর্বশেষ কাউন্সিল অধিবেশনে মাঠ পর্যায়ের জাসদ কর্মীদের বিপুল উপস্থিতি আমাদেরকে সেই আলোর বার্তাই নিয়ে এসেছিল।

Reneta

কমিটি গঠনের মতো বিষয়ে জাসদের মতো দলের ভাঙ্গনে কর্মী-সমর্থকদের হতাশার কথা জানিয়ে জয়া লিখেছেন, আমরা দেখেছি কমিটি গঠন প্রক্রিয়াকে কেন্দ্র করে সৃষ্ট অনভিপ্রেত ঘটনা প্রবাহ সারা দেশের অগণিত কর্মী ও সমর্থকদের মনে গভীর হতাশার জন্ম দিয়েছে। এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক বিষয়। যে নেতৃবৃন্দ সকল প্রতিকূলতার সময়ও এক কাতারে থেকে মাঠ পর্যায়ে কর্মীদেরকে উজ্জীবিত করেছেন, নেতৃত্ব দিয়েছেন এখন তারা একটি কমিটি গঠন প্রক্রিয়াকে কেন্দ্র করে পৃথক অবস্থান নিয়েছেন। যা আমাদের সবার জন্যই অনাকাংখিত ও মর্ম বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

শহীদ তাহেরের মেয়ে হিসেবে তিনি দলের কাউন্সিলরদের পদক্ষেপ নিতে এবং কর্মীদের নেতৃবৃন্দের কাছে লেখা ঐক্যের আবদেনপত্রে সাক্ষর করার অনুরোধ করেছেন।

(পুরো চিঠির লিংক এখানে)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT