চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থ ‘জয় বাংলা কনসার্ট’ ও  প্রথম ঢাকার বাইরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৮
বিনোদন
A A

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে গত তিন বছর ধরে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত হয় ‘জয় বাংলা কনসার্ট। চলতি বছরের ৭ মার্চ অনুষ্ঠিত হবে কনসার্ট এর চতুর্থ আসর। অংশ নিচ্ছে ৯টি দল। চলছে দর্শক রেজিস্ট্রেশন পর্ব। এদিকে কনসার্ট উপলক্ষ্যে ভিডিও বার্তা দিয়েছে দলগুলো। এছাড়া এবছর ঢাকার বাইরে প্রথম ‘রোড টু সেভেনথ মার্চ কনসার্ট’ আয়োজন করা হচ্ছে।

ইয়ং বাংলা’র আয়োজনে এবারের অংশগ্রহণকারী ব্যান্ড দলগুলো হল ‘পাওয়ারসার্জ’, ‘আরবোভাইরাস’, ‘শূণ্য’, ‘নেমেসিস’, ‘ক্রিপটিক ফেইট’, ‘লালন’, ‘চিরকুট’ এবং ‘আর্টসেল’।  বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হয়ে চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। আর্মি স্টেডিয়ামের গেট খোলা হবে বেলা ১টা ৩০ মিনিটে।

এদিকে এবারই প্রথম ঢাকার বাইরে আয়োজিত হচ্ছে কনসার্ট। যার নাম ‘রোড টু সেভেনথ মার্চ কনসার্ট’। শুক্রবার সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হচ্ছে প্রথম কনসার্ট। যাতে পারফর্ম করছে নেমেসিস ও মেকানিক্স। দ্বিতীয়টি হবে ৫মার্চ খুলনা সার্কিট হাউজ মাঠে। এখানেও থাকবে মেকানিক্স ও নেমেসিস। দুটি কনসার্টই সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত হবে। দুটি কনর্সাটেই বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

২০১৫ সাল থেকে প্রতি বছর জয় বাংলা কনসার্টের আয়োজন করে আসছে বাংলাদেশের তরুণদের অন্যতম বড় নেটওয়ার্ক ইয়ং বাংলা। ৭ মার্চের গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে জানানোর উদ্দেশ্যেই আয়োজিত হয় এই কনসার্ট। এছাড়াও কনসার্টের বড় অংশজুড়ে থাকে মুক্তিযুদ্ধ। এছাড়া অনুষ্ঠানে প্রতিটি ব্যান্ড স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি গান নতুন করে পরিবেশন করে।

বৃহস্পতিবার কনসার্টে দর্শক হওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে।  গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে ticket.youngbangla.org পেজ থেকে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ফ্রি টিকেট পৌঁছে যাবে ইমেইলে। রেজিস্ট্রেশন চলবে ১ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্টসেলচিরকুটজয় বাংলা কনসার্টলালন
শেয়ারTweetPin1

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT