অর্থনীতি

চতুর্থ কার্যদিবসে নিম্নমুখি প্রবণতা

চতুর্থ কার্যদিবসে নিম্নমুখি প্রবণতা

দিনের শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের চতুর্থ কার্যদিবস।

দিন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৭শ ৭৭ পয়েন্টে দাঁড়ায়। হাতবদল হয় ৩শ ১৫টি কোম্পানির ৬শ ৩০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে প্রায় ৮৯ কোটি ৮৮ লাখ টাকা কম।

এর মধ্যে দাম বেড়েছে ১শ ৪৫টি, কমেছে ১শ ৩৮টি এবং অপরিবর্তিত আছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম।

বিষয়:শেয়ারবাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…