আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
চসিক সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে। বাকী দুই নির্বাচন হবে ব্যালটে।
রোববার বিকালে নির্বাচন কমিশন ভবনে চসিক ও দুই উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৭ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ। প্রতীক বরাদ্দ ৯ মার্চ আর ভোট গ্রহণ হবে ২৯ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
ইসি সচিব জানান, রোজা ও এইচএসএসি পরীক্ষার সময় বিবেচনা করে ভোটের তারিখ চূড়ান্ত করা হয়েছে।
এর আগে ভোটের তারিখ চূড়ান্ত করতে বিকাল ৩টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে চার কমিশনার ও ইসি সচিব বৈঠক করেন।








