চট্টগ্রাম বন্দরে নিয়োগ কমিটিতে থাকা সকল কর্মকর্তার সম্পদের হিসেব খুঁজে বের করতে অর্থমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন চট্টগ্রাম বন্দরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ও স্থানীয় অধিবাসীদের অধিকার আদায় পরিষদ।
একই সাথে সম্প্রতি লস্কর পদে নিয়োগে মন্ত্রী-এমপি’র সুপারিশে কতজনের নিয়োগ হয়েছে তাও প্রকাশের দাবি জানিয়েছেন তারা।
চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বলা হয়: বন্দরে সকল নিয়োগে ১০ লাখ থেকে ক্ষেত্র বিশেষে ২০ লাখ ও ৩০ লাখ টাকা পর্যন্ত ঘুষ আদান-প্রদান হয়েছে। বন্দর সম্প্রসারণে স্থানীয় বাসিন্দারা সবকিছু হারিয়েছেন। অপরদিকে অসাধু কর্মকর্তারা অঢেল সম্পদের মালিক হচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, দিদারুল হক ও জাহাঙ্গীর আলম।







