বাংলাদেশ

চট্টগ্রাম পুলিশ লাইনে মাহমুদা’র জানাযা

চট্টগ্রাম পুলিশ লাইনে মাহমুদা’র জানাযা

দুর্বৃত্তদের হামলায় নিহত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুর জানাযা সম্পন্ন হয়েছে। বিকালে চট্টগ্রাম পুলিশ লাইনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দীনসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বাবুল আক্তারকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তাকে স্বাভাবিক রাখতে  দু’পাশ থেকে দুজন পুলিশ কর্মকর্তা এসময় তাকে ধরে রাখেন।

রোববার সকাল সাতটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের
(সিএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে
গুলি করে হত্যা করা হয়।

প্রতিদিনের মতোই চট্টগ্রামের জিইসি মোড় এলাকায়
ছেলেকে নিয়ে বাসার সামনে স্কুলবাসের অপেক্ষায় ছিলেন তিনি।

সে
সময় ৩টি মোটরসাইকেলে করে আসা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে। দুর্বৃত্তরা প্রথমে তাকে
ছুরিকাঘাত এবং পরে তাকে লক্ষ্য করে গুলি চালায়।। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়:বাবুল অাক্তার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…