চট্টগ্রাম

চট্টগ্রামে জঙ্গি সংগঠনের ১৭ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে জঙ্গি সংগঠনের ১৭ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকা থেকে গোপন বৈঠক করার সময় নিষিদ্ধঘোষিত তিনটি জঙ্গি সংগঠন হিজবুত তাহরির, হিজবুত তাওহীদ ও আহলে হাদিসের ১৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সেসময় বিপুল পরিমাণ জিহাদি বই ও লিফলেট জব্দ করা হয়।

আটকের বিষয়ে নগরীর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন: এক গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ঈদগাহ কাঁচারাস্তার মাথায় এক লন্ড্রি দোকানের পেছনে বৈঠকরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। এছাড়া মহানগরের বিভিন্ন এলাকা থেকে মোট ১৭ সদস্যকে আটক করা হয়।

তিনি বলেন: এরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলো। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হবে।

বিষয়:জঙ্গি আটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…