আন্তর্জাতিক

ভারতে আল কায়েদার হামলার পরিকল্পনা, ৯ জঙ্গি আটক

চ্যানেল আই অনলাইন লোগো ও হাতকড়া, বাংলাদেশের সংবাদ ও তথ্যের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন লোগো এবং হাতকড়া, যা বাংলাদেশের সংবাদ ও তথ্যের জন্য পরিচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে নয় জন আল কায়েদা জঙ্গি সদস্য আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ জঙ্গিরা দেশটির বিভিন্ন স্পটে হামলা চালানোর পরিকল্পনা করছিল বলে অভিযোগ করা হয়েছে।

দেশটির প্রধান সন্ত্রাসবাদ বিরোধী বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘এই গোষ্ঠীটি নিরীহ মানুষকে হত্যা এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে ভারতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে সন্ত্রাসী হামলা করার পরিকল্পনা করেছিল।’

গ্রেপ্তারকৃতদের আটকের পর জিজ্ঞাসাবাদে জানিয়েছে: রাজধানীসহ একাধিক জায়গায় হামলা চালানোর বিষয়ে তারা পরিকল্পনা করছিল।

বিষয়:আল কায়েদা জঙ্গি আটক জঙ্গি হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…